তোমার আসন পাতব কোথায় হে অতিথি।।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি-
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি।।
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে-
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি।।
তোমার আসন পাতব কোথায় হে অতিথি
- Sub Title: ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়
- Sub Title: হরি সঙ্কীর্তনের মাঝারে কেন ইতিউতি ধায়
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
- Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
- Sub Title: সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
আনন্দ-দুলালি ব্রজ-বালার সনে
- Sub Title: নন্দ-দুলাল খেলে হোলি
আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
- Sub Title: আমি সিনানে যাব সিনান করিব না
আমার শ্যাম জানি কই রইলো গো
- Sub Title: আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন্ সন্ধানে
আমি নারী কপালপোড়া
- Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
তোরে করি গো মানা জলের ঘাটে এগো সখী একেলা যাইও না
- Sub Title: কলিযুগের বধূ তোমরা নিষেধ কিছু মান না
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
গুরুভক্তি নাই যার অন্তরে
- Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে
বাংলা
English 
Comments