“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

চির কুমার দয়াল বাবা মস্তান (রঃ)
চির কুমার দয়াল বাবা মস্তান (রঃ)

হয়রত কাজী শাহ্‌ মোফাজ্জল হোসেন (রঃ) প্রকাশ্যে হয়রত জমির শাহ্‌ মস্তান (রঃ) (আগমনঃ ৯ - ১১ - ১৮৩৩ইং ওফাতঃ ১৮-০৯-১৯৩২ইং) ওলী কুলের শিরোমণি, চার তরীকার কান্ডারী, নকশবন্দি চিরকুমার মজলুম মোজাদ্দেদীয়া দয়াল বাবা মস্তান (রঃ) নামে পরিচিত।

ইসলাম প্রচারের জন্য সুদূর ইয়েমেন প্রদেশ থেকে এই মাটিতে এসেছিলেন। তাঁর পূর্ব বংশধররা হযরত শাহ জালাল (রাঃ) সাথে বাংলাদেশে আসেন। জনশ্রুত আছে উনি ১৭৮ বছর বেঁচে ছিলেন। তিনি ছিলেন অবিবাহিত এমনকি তাঁর মায়ের চেহারাও তিনি দেখেননি। কথিত তাঁর চোখের ভুরু ছিলো বেশ বড়, তা তিনি ঝুটি বেঁধে রাখতেন। অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।

ঐতিহ্যের চারন ভুমি কুমিল্লা মুরাদনগরের মানুষ অত্যান্ত সহজ সরলমনা ও ধর্মভীরু হওয়ার অন্যতম কারণ হচ্ছে দয়াল বাবা মস্তান (রঃ)।

পবিত্র ওরছ মোবারক প্রতি বছর ২৮-২৯-৩০ জানুয়ারি, শুরু হয় ১৮৫৮ ইং সাল হতে। শেষ রাতে আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণ করা হবে।

প্রধান খাদেম হয়রত কাজী শাহ্‌ গোলাম মোস্তফা আবুল কাশেম মস্তান (রঃ)।

কিভাবে যাবেনঃ-

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদরে অবস্থিত। মুরাদনগর বাসস্ট্যান্ড হতে পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ। রিক্সা ভাড়া দশ টাকা নিবে। ঢাকা সায়দাবাদ হতে মুরাদনগর এক্সপ্রেস ছেড়ে যায় প্রতিদিন সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভাড়া ১৩০ টাকা নিবে জনপ্রতি।

Comments

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

ফকির লালন শাঁইজীর আঁখরা বাড়ি
ফকির লালন শাঁইজীর আঁখরা বাড়ি

লালন স্মরণোৎসব ২০২৫

  • Sub Title: শুধু মাত্র খেলাফতধারী বাউল ফকিরদের জন্য অনুষ্ঠান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন