“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাপাইগাছি বিল
চাপাইগাছি বিল

বাংলাদেশের একটি অন্যতম বিল এই চাপাইগাছি বিল। এটি ৪ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত । এই বিলে নানা প্রকারের মাছ পাওয়া যায় যেমনঃ রুই, কাতলা , মৃগেল, নওলা , শিং ,মাগুর, পুটি এছাড়াও নানা প্রকারের মাছ। এই বিলে গ্রামের নানা প্রকারের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে চাপাইগাছি বিল। বহু কালের সাক্ষী হয়ে আজও বহমান। একসময় এই বিলের উপর নির্ভর করে লাখো জেলের জীবন নির্বাহ করতো। পাওয়া যেত দেশীয় মাছ। সময়ের তাগিতে হারিয়ে গেছে অন্ততো বিশ প্রজাতির মাছ।

ঐ গ্রামের জেলে লিয়াকত আলী (৬৩) বললেন, আমরা এই বিলে নৌকা নিয়ে প্রতিদিন আধা মন মাছ ধরেছি। আর এখন সারাদিন খেওয়ালিও মারলেও এক কেজি মাছ পাইনা। ছিল বড় বড় নৌকা, গাটুরেরা পাট নিয়ে সওদা করতে ঐ গ্রামে যেত। এখন পানিও নাই, মাছও নাই আর নৌকাও চলে না।

বর্ষার সময় হলে একটু পানি থাকে অন্য সময় শুকায়ে যায়। খরশালা, চেলা, চিতল, বাইম, শোল বিভিন্ন রকম প্রজাতির মাছ এখন আর দেখা যায় না চাপাইগাছি বিলে। মিঠা পানির সুস্বাদু মাছ এখন যাই পাওয়া যায় তাও দাম অনেক বেশী।

“চাপাইগাছি বিল” কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে অবস্থিত। যা দর্শণীয় স্থানের মধ্যে একটি। শুষ্ক মৌসুমে এর সৌন্দর্যের সাথে যোগ হয় সবুজ আর হলুদ ফসলের মাঠের সমারোহ। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে ঝাউদিয়া চাপাইগাছি বিলে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

পাহাড়পুরের সোমপুর মহাবিহারের প্রাচীন বৌদ্ধ স্থাপনা
পাহাড়পুরের সোমপুর মহাবিহার (ছবি: Rangan Datta Wiki / Wikimedia Commons, CC BY-SA 4.0)

বাংলাদেশের প্রাচীন ইতিহাস: যে সভ্যতার শিকড় হাজার বছরের

  • Sub Title: নদীবদ্ধ বদ্বীপে জনপদ, নগরসভ্যতা, রাজবংশ ও বাণিজ্যের দীর্ঘ ধারাবাহিকতা
লালনবাদ বলে কোনো বাদ নেই, সবই গুরুবাদ: ফরহাদ মজহার

লালনবাদ বলে কোনো বাদ নেই, সবই গুরুবাদ: ফরহাদ মজহার

  • Sub Title: ছেঁউড়িয়ায় লালনের ১৩৬তম তিরোধানের উৎসবমুখর দ্বিতীয় দিন — বাল্যসেবা, পূর্ণ সেবা ও সন্ধ্যার আলোচনা সভা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন