ফকীর লালন শাঁহ
লালন (জন্মঃ ১৭৭৪ - মৃত্যুঃ ১৭ অক্টোবর ১৮৯০ ইং) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 11
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান উপলক্ষে ঢাকায় আয়োজিত হলো ‘লালন সন্ধ্যা’। ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 59
কুষ্টিয়া কি একদিন শুধু বাংলাদেশের মানচিত্রে একটি জেলা হিসেবে নয়, বরং লালন শাঁইজীর মানবতাবাদী দর্শন, বাউলসংগীত, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক পর্যটনের আন্তর্জাতিক পরিচিত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে? প্রশ্নটি নতুন নয়। তবে ২০২৬ সালের অক্টোবরে ফকির লালন শাঁইজীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আয়োজিত স্মরণোৎসবে ‘লালন নগরী’ গড়ে তোলার পরিকল্পনার কথা উঠে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 105
মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণীতে মুখরিত ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি। হাজারো বাউল-সাধু, লালনভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে তিন দিনের আয়োজন শেষ হয়েছে গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায়। আখড়াবাড়ি প্রাঙ্গণজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়, গান-সাধনা, আলোচনা আর লালনকে ঘিরে আবেগময় স্মৃতিচারণ।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 99
গানে গানে, আচার-অনুষ্ঠানে আর ভক্তের আগমনে মুখর থাকল ছেঁউড়িয়া। বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন রোববার (১৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 120
মানুষের পরিচয় মানবতায়, মানুষের মুক্তি আত্মোপলব্ধিতে — বাউলসম্রাট ফকির লালন শাহের গান ও দর্শনে বারবার উঠে এসেছে এই চিরন্তন সত্য। জাত-পাত, ধর্মীয় বিভেদ আর সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা লালন দিয়ে গেছেন, তা আজও সমান প্রাসঙ্গিক।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 152
কালিগঙ্গার পাড়, আঠারো শতকের শেষদিক — বয়স তখন তরুণ লালনের। গুটিবসন্তে জ্বলে-পুড়ে একটা অচেতন দেহ পড়ে আছে নদীর ধারে — আত্মীয়স্বজন ফেলে চলে গেছে; সেই যুগে গুটিবসন্ত ছিল প্রায় নিশ্চিত মৃত্যু, আত্মীয়েরা ধরেই নিয়েছিল এই দেহটা আর বাঁচবে না। সেই দেহটাকে তুলে নিয়ে সুস্থ করে তোলেন ছেঁউড়িয়ার ফকির দম্পতি মলম শাহ ও তাঁর স্ত্রী মতিজান। আর সেই নিক্ষিপ্ত দেহ থেকেই জন্ম নেয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাধক-কবি — ফকির লালন শাঁইজী, যিনি প্রায় একশো ষোলো বছর বেঁচে ছিলেন বলে ধরা হয়।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 332
মানবতাবাদ অতি আধুনিক দর্শন এবং আধুনিক রেনেসাঁসের ফসল। মানবতাবাদ ল্যাটিন Humanism শব্দের প্রতিশব্দ। যার অর্থ হলো মানবিক বিষয়াদির প্রতি আগ্রহ, মনুষ্যকল্যাণকর নীতিজাত দার্শনিক মতবাদ। ধর্মতত্ত্ব বাদ দিয়ে কেবল লৌকিকতার পরিপ্রেক্ষিতে মানুষের কল্যাণ অনুসন্ধানই এর প্রধানতম উদ্দেশ্য। যদিও খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিক দার্শনিক প্রোটাগোরাস প্রথম মানবতাবাদের কথা বলেন, তবু রেনেসাঁস-পূর্ব পর্যন্ত ইউরোপে এই মানবতাবাদ ততটা প্রবলভাবে চর্চিত হয়নি। রেনেসাঁসের মূলমন্ত্র হলো মানব-মহিমা, বুদ্ধি ও কষ্টনার পুনঃপ্রতিষ্ঠা ও যুক্তিবাদের মধ্যে বুদ্ধিকে মুক্ত করে দেওয়া। রেনেসাঁস মানে নতুন করে জেগে ওঠা। মানববুদ্ধির যৌক্তিক মুক্তি। রেনেসাঁসের ইতিহাস তাই নতুন করে শুরু করার ইতিহাস — বুদ্ধি ও কল্পনার মুক্তির ইতিহাস।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 1458
বাউল সম্রাট ফকির লালন শাঁইজী বাংলা ও বাঙালির আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও মানবতাবাদী চেতনার এক অনন্য সাধক। তাঁর জীবন, দর্শন ও গান আজও মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি ও বিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে শেখায়। তাঁর অমর সৃষ্টি শুধু বাংলার লোকসংগীতের সম্পদ নয়; বরং তা মানবজীবন, আত্মপরিচয়, প্রেম, সাম্য ও মুক্তির এক গভীর দার্শনিক অনুসন্ধান।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 2373
বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মানবতাবাদী চেতনায় এক অবিচ্ছেদ্য নাম বাউল সম্রাট ফকির লালন শাঁই। প্রতি বছর তাঁর তিরোধান দিবসকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে আয়োজিত হয় হাজারো ভক্ত, অনুসারী ও দর্শনার্থীর মিলনমেলা।
- বিস্তারিত
- লিখেছেনঃ ডেস্ক রিপোর্ট
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 7360
ফকির লালন শাঁইজি (১৭৭৪–১৮৯০) ছিলেন বাঙালি আধ্যাত্মিক নেতা, দার্শনিক, মিস্টিক কবি ও সমাজ সংস্কারক। তিনি ধর্ম ও জাতিভিত্তিক বিভাজন প্রত্যাখ্যান করে মানবতার জ্ঞান ও প্রেমের গান রচনা করতেন। তাঁর মৃত্যু হয়েছিল ১৮৯০ সালের ১৭ অক্টোবর, যা বঙ্গাব্দে ১ কার্তিক ১২৯৭ হিসেবে পালিত হয়।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 5096
ফকির লালন শাঁইজী তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমী প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব এর আয়োজন করে থাকে।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ ফকীর লালন শাঁহ
- পঠিত হয়েছেঃ 8467
১লা কার্ত্তিক ১২৯৭ বঙ্গাব্দ মোতাবেক ১৭ অক্টোবর ১৮৯০ খ্রিষ্টাব্দে মারা যান এবং তিনি বেঁচে ছিলেন ১১৬ বছর।
বাংলা
English