“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • আমার ভাবের ঘরে

    • Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে

    আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে
    সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।
    আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে।

  • তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ

    • Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান

    তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ পরাণ বন্ধুরে।
    হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান।

  • আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার

    • Sub Title: নিন্দা করলে কি ক্ষতি আমার

    আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার।
    নিন্দা করলে কি ক্ষতি আমার।
    নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার।

  • ফরাজি ভোজের বাজি

    • Sub Title: লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা

    ফরাজি ভোজের বাজি, এই বাজিতে কাজ হবে না।
    লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা।

  • চলরে মন ত্বরাই যাই

    • Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে

    চলরে মন ত্বরাই যাই , বিলম্বের আর সময় নাই ,
    গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে ।
    আবাল বৃদ্ধ নরনারী , করে সবে হুড়াহুড়ি ,

  • গাউসুল আযম বলে ডাক্‌রে মন

    • Sub Title: যারে ডাক্‌লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন

    গাউসুল আযম বলে ডাক্‌রে মন।
    যারে ডাক্‌লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন।।

  • আমি মাওলার আশায় দিন কাটাই

    • Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই

    আমি মাওলার আশায় দিন কাটাই
    মাওলা বিনে আমার উপায় নাই।।
    মাওলা আমার মাতা পিতা মাওলা আমার বন্ধু ভাই ।

  • বিশ্বাসের বাত্তি জ্বালাই

    • Sub Title: দেখতে পাবি মাওলা কি সুন্দর

    বিশ্বাসের বাত্তি জ্বালাই আঁধার ঘরখানা তালাশ কর।
    দেখতে পাবি মাওলা কি সুন্দর।।
    তোর গুরুর মন্ত্র সলইর বাক্স ঘষিয়া আগুন বাহির কর।

  • আমি কি মরণকে ডরি

    • Sub Title: আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী

    আমি কি মরণকে ডরি।
    আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী ।।

  • আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই

    • Sub Title: পরাণ গেলে গৈ (বন্ধু গেলেগৈ)

    আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই
    পরাণ গেলে গৈ (বন্ধু গেলেগৈ)
    আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই ॥

  • বেঁচে কি ফল এ জীবনে

    • Sub Title: প্রাণ বন্ধুরে দেখা এনে

    আমার বেঁচে কি ফল এ জীবনে
    প্রাণ বন্ধুরে দেখা এনে।
    আমার অন্তরে বাহিরে জ্বালা প্রাণ বন্ধুর অদর্শনে।

  • মাওলা তুইরে তুই

    • Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই

    মাওলা তুইরে তুই
    আউয়াল আখেরে মাওলা তুইরে তুই ।

  • তোমার পাক নামের ভরসা করে

    • Sub Title: পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার

    তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাঁতার ।
    পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার।

  • সাধনে কায়দা জানা চাই

    • Sub Title: বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই

    সাধনে, কায়দা জানা চাই
    বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই ।

  • মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা

    • Sub Title: ঘুমাইওনা মায়া ঘুমে আখেরি জমানা

    মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা।
    ঘুমাইওনা মায়া ঘুমে আখেরি জমানা।।

  • বিনা কাষ্ঠের আগুন দিয়ে

    • Sub Title: বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল

    এ হেন নিদানের কালে প্রাণবন্ধু মোর কোথায় রইল।
    বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল ।।

  • সহেনা সহেনা দুঃখ পরাণে

    • Sub Title: সহেনা সহেনা দুঃখ পরাণে

    আমার বন্ধু যে এল না মনের দুঃখ গেল না
    সহেনা সহেনা দুঃখ পরাণে।

  • কেন দেখা না দাও আমারে

    • Sub Title: কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে

    কেন দেখা না দাও আমারে।
    কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে।
    তুমি দয়াল দাতা বিচার কর্তা

  • অতুল অমূল্য এই প্রেম

    • Sub Title: ধনী মানী পায় না তারে পায় আশেকানে

    অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে।
    ধনী মানী পায় না তারে পায় আশেকানে ॥

  • ভাণ্ডারীর মহিমা অপার

    • Sub Title: দোজাহানের মালিক বাবা মাওলা মাইজভাণ্ডার

    ভাণ্ডারীর মহিমা অপার ভাণ্ডারীর মহিমা অপার
    দোজাহানের মালিক বাবা মাওলা মাইজভাণ্ডার

  • বৃথা যায় জীবন

    • Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন

    বৃথা যায় জীবন মাওলাজীর দরবারে চল মন
    মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন ।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন