“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • ভব সমুদ্রে ঘুরে আমার

    • Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার

    ভব সমুদ্রে ঘুরে আমার দেহ ষ্টীমার,
    মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার।।

  • পীরে কদমে সজিদা করা

    • Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়

    পীরে কদমে সজিদা করা হারাম নয়,
    না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়।

  • বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন

    • Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন

    বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন,
    ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন।

  • সোণার আদম হেলা করে

    • Sub Title: (ওরে আদমরে) পিতার মস্তক হতে

    সোণার আদম হেলা করে বেলা গেল বইয়া।
    (ওরে আদমরে) পিতার মস্তক হতে,

  • মানুষ হবি কেমন করে

    • Sub Title: পশুর ভাবে দিন কাটালে মানুষের আকারে

    মানুষ হবি কেমন করে।
    পশুর ভাবে দিন কাটালে মানুষের আকারে।।

  • মাইজভাণ্ডারে নূরের বাঁশী বাজে

    • Sub Title: বাঁশীর সুরে চমকে উঠে বিরহিনীর মন

    মাইজভাণ্ডারে নূরের বাঁশী বাজে ঘনে ঘন।
    বাঁশীর সুরে চমকে উঠে বিরহিনীর মন।।

  • তার ঘরে থাকা বিষম দায়

    • Sub Title: প্রেমের বাতাস লাগলোরে যার গায়

    তার ঘরে থাকা বিষম দায়
    প্রেমের বাতাস লাগলোরে যার গায়।
    ও তার জীবন মরণ সমান কথা কুল ধর্ম সব হারায়।।

  • এই অকূলে আকুল না হলে

    • Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়

    এই অকূলে আকুল না হলে কি কূল পায়।
    অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়।।

  • বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে

    • Sub Title: তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার

    বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে ভিক্ষা দিয়ে বিদায় কর,
    তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার।

  • বহুত্বরে ভাব বহুতর

    • Sub Title: এক বুঝিয়ে একের ঘরে বসত কর

    বহুত্বরে ভাব বহুতর
    এক বুঝিয়ে একের ঘরে বসত কর।
    ওরে একের রাজা প্রাণ মহাশয় তার আশ্রিত চরাচর।।

  • একটু পাগলের বাণী শুনরে

    • Sub Title: একটু পাগলের বাণী শুন

    একটু পাগলের বাণী শুনরে বন্ধুগণ,
    একটু পাগলের বাণী শুন।

  • তোরা দিন থাকিতে চিনিয়া লওরে

    • Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে

    তোরা দিন থাকিতে চিনিয়া লওরে গাউছ ধনে।
    খোদার দিদার পেতে যদি বাসনা মনে।।

  • বিরহ যাতনা প্রাণে আর সহেনা

    • Sub Title: বন্ধু হায় হায় রে

    বিরহ যাতনা প্রাণে আর সহেনা কোন বনে লুকালে
    বন্ধু হায় হায় রে।
    কোকিলা কুহর ভ্রমর গুঞ্জরে পরাণ বিদরে

  • পাগল বানাইলা মোরে

    • Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী

    পাগল বানাইলা মোরে গাউছে আজম মাইজভাণ্ডারী।
    আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী।।

  • বন্ধু কি টোনা জানে

    • Sub Title: যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে

    বন্ধু কি টোনা জানে একটুখানি দৃষ্টি করে পরাণ ধরে টানে,
    যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে।
    অন্ন জল নাহি রুচে এই পোড়া পরাণে।।

  • হালকা জরপ নিন্দা করে

    • Sub Title: আসল নমাজ হালকা জরপ টের পেলোত আশেকানে

    হালকা জরপ নিন্দা করে যে জনে, সে না জানে।
    আসল নমাজ হালকা জরপ টের পেলোত আশেকানে।।

  • অতি দুর্গম তরিকত ভাই

    • Sub Title: পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও

    অতি দুর্গম তরিকত ভাই সাবধানে চলিও।
    পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও।।

  • ওরে অবোধ মন ভজ

    • Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন

    ওরে অবোধ মন ভজ মাওলার যুগল চরণ।
    এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন।।

  • এই যে লাহুত সাগরে দেখ

    • Sub Title: বাবার নূরী চরণ তরী বিনে কিসে হবে পার

    এই যে লাহুত সাগরে দেখ ছুটেছে জোয়ার।
    বাবার নূরী চরণ তরী বিনে কিসে হবে পার।।

  • আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা

    • Sub Title: রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়

    আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা দেখবি যদি আয়।
    রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়।।

  • দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার

    • Sub Title: গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার

    দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার।
    গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন