"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ফকির শাহাবুদ্দিন

ফকির শাহাবুদ্দিন

লোকসংগীত, বাউল ও সুফি গানের শিল্পী ফকির শাহাবুদ্দিন। গায়ক ছাড়াও তিনি একজন গীতিকার, সুরকার এবং সংগীত গবেষক। গ্রামে গ্রামে ঘুরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মত বাউল গান সংগ্রহ করেছেন তিনি। একটা সময় শিল্পী শাহ আব্দুল করিমের সান্নিধ্যেও থেকেছেন ফকির শাহাবুদ্দিন। নিজের জীবনকে ইতিবাচকভাবে দেখতে পছন্দ করেন গ্রামে বেড়ে ওঠা এ শিল্পী। লোকসংগীতের প্রচারের জন্য দেশ বিদেশে গান করে আসছেন তিনি।

  • লোহারে বানাইলা কাঞ্চা সোনা

    আমার মুর্শিদ পরশমনি গো

    আমার মুর্শিদ পরশমনি গো
    লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।
  • হাওয়ার পাখি ফিরে না আর যদি চলে যায়

    খুঁজলে সেই ধন পাইবি কি মন

    খুঁজলে সেই ধন পাইবি কি মন
    ওপারে আকাশের ঠিকানায়।
  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated