বাউল সঙ্গীত
বাউল সঙ্গীত বাংলার লোকসংগীতের এক অমূল্য ধারা, যেখানে সুরের মাধ্যমে আত্মার মুক্তি, প্রেম, মানবতা এবং জীবন দর্শনের গভীর বার্তা তুলে ধরা হয়। এই সঙ্গীত ধারায় বাউলরা তাদের আধ্যাত্মিক সাধনা, সমাজবিচ্ছিন্নতা এবং মানবতার প্রতি গভীর ভালোবাসাকে গানের মাধ্যমে প্রকাশ করেন। বাউল সঙ্গীতের প্রতিটি সুর শ্রোতাদের মনের গভীরে প্রবেশ করে, মনকে প্রশান্তি দেয় এবং জীবনের নানা প্রশ্নের দিকে চিন্তাভাবনার পথ দেখায়। এই ক্যাটাগরিতে বাউল সঙ্গীতের বিশাল সংগ্রহ, জনপ্রিয় গান ও বিখ্যাত শিল্পীদের কীর্তি তুলে ধরা হয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী সংগীতের এক অনন্য অধ্যায়।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 18710
তুমি তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি
দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিখারী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6864
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 17804
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই
ওগো এলাহি তোমার মতো দরদী নাই
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6560
পিপাসাতে পান করিয়া পুড়া প্রাণ করতাম শীতল
বন্ধু যদি হইতো নদীর জল
আমার, বন্ধু যদি হইতো নদীর জল
পিপাসাতে পান করিয়া
পুড়া প্রাণ করতাম শীতল।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 27596
কই মানুষ কই লইয়া যাও
আমার পাগলা ঘোড়া রে
কই মানুষ কই লইয়া যাও।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7808
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9867
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার
বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 4810
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা
শোন বলিরে ও মন চাষা
নিজেই হলি বুদ্ধিনাশা
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6147
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7804
মন নিয়া সে খেলা করে
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়া সে খেলা করে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7684
মুছায়ে দিও নয়ন বারি
যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
মুছায়ে দিও নয়ন বারি।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 5285
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7143
ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা
ফকিরি কি গাছের গোটা
ঢেঁকি যদি স্বর্গে যাইত
বারা বানত তবে কেটা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 13215
তবে কেন পাগল খোটা
পাগল পাগল সবাই পাগল
তবে কেন পাগল খোটা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6280
এক ডাকে ফুরাইয়া দেরে জনম ভরের ডাকাডাকি
শিখাইয়া দে তুই আমারে
কেমন করে তোরে ডাকি।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6538
বনবিহঙ্গ প্রসন্ন করিলে
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
বনবিহঙ্গ প্রসন্ন করিলে।
জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল
নবপল্লব তরুলতা ছায়া সুশীতলে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 13209
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10342
যত খুশি ব্যাথা দাও
(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।