নহ মাতা, নহ কন্যা, নহ বন্ধু, সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উর্বশী।।
গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে
স্মিতহাস্যে নাহি চল লজ্জিত বাসরশয্যাতে অর্ধরাতে।
উষার উদয়-সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা।।
সুরসভাতলে যবে নৃত্য করো পুলকে উল্লসি
হে বিলোল হিল্লোল উর্বশী,
ছন্দে নাচি উঠে সিন্ধুমাঝে তরঙ্গের দল,
শস্যশীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল,
তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ভিতে,
মধুমত্ত ভৃঙ্গ-সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উদ্দাম গীতে।
নূপুর গুঞ্জরি চলো আকুল-অঞ্চলা বিদ্যুতচঞ্চলা।।
নহ মা, নহ কন্যা, নহ বধূ
- Sub Title: গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 65
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক
- Sub Title: যায় যদি সে যাক
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
- Sub Title: হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে
এক বার বলো, সখী, ভালোবাস মোরে
- Sub Title: রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
- Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
ওলো শেফালি, ওলো শেফালি
- Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
এবার চলিনু তবে
- Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
- Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
এস’ এস’ বসন্ত, ধরাতলে
- Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান
আজি হেরি সংসার অমৃতময়
- Sub Title: মধুর পবন বিমল কিরণ ফুল্ল বন
আজি শ্রাবণঘনগহন মোহে
- Sub Title: নিশার মতে নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো
- Sub Title: ঘাটেই বসে কাটাই বেলা আর কিছু তো চাই নি গো
বাংলা
English 