“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
  • Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’

খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহিরিব।’

বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার- দোঁহার ভাষা দুইমত।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি ভাই, খাঁচার গান লহো শিখি।’
বনের পাখি বলে, ‘না, আমি শিখানো গান নাহি চাই।’
খাচার পাখি বলে, ‘হায় আমি কেমনে বনগান গাই।’

বনের পাখি বলে, ‘আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার।’
খাঁচার পাখি বলে, ‘খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার।’
বনের পাখি বলে, ‘আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে।’
খাচার পাখি বলে, ‘নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে।’
বনের পাখি বলে, ‘না, সেথা কোথায় উড়িবারে পাই!’
খাচার পাখি বলে, ‘হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই।।’

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা- কাতরে কহে, ‘কাছে আয়!’
বনের পাখি বলে, ‘না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার!’
খাঁচার পাখি বলে, ‘হায়, মোর শকতি নাহি উড়িবার।।’

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নামাজ আদায় কই হইলো আমার
নামাজ আদায় কই হইলো আমার

নামাজ আদায় কই হইলো আমার

  • Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

  • Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
ও বন্ধু নবীন রসিয়া
ও বন্ধু নবীন রসিয়া

ও বন্ধু নবীন রসিয়া

  • Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে

বাঁশি শুনে আর কাজ নাই

  • Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন