তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর সোতের মতো।
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত।
আপনা-আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে,কমলচরণ পড়িছে ধরণী-মাঝে, কনকনূপুর রিনিকি ঝিনিকি বাজে।।
অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে, বাহতে বাহুতে জড়িত ললিত লতা।
ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি, নয়নে নয়নে বহিছে গোপন কথা।
আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল, মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
গোপন হৃদয়ে আপনি করিছ খেলা-
কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা।।আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি,
বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও, আঁধার ছেদিয়া মরম বিধিয়া দাও-
গগনের গায়ে আগুনের রেখা আঁকি চকিত চরণে চলে যাও দিয়ে ফাঁকি।।অযতনে বিধি গড়েছে মোদের দেহ, নয়ন অধর দেয় নি ভাষায় ভরে-
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা, আপনা প্রকাশ করিব কেমন ক’রে।
তোমরা কোথায় আমরা কোথায় আছি,
কোনো সুলগনে হব না কি কাছাকাছি-
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে, আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে।।
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
- Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 18
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন
- Sub Title: স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
- Sub Title: কাণ্ডারী এই ভবে
নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
- Sub Title: রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম
করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে
- Sub Title: মিশবি যদি জাত সেফাতে
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে
ওরে ভাই, মিথ্যা ভেবো না
- Sub Title: হবার নয় যা কোনমতেই হবেই না সে হতে দেব না
দেখবি যদি সে চাঁদেরে
- Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
আউজুবিল্লাহ বিসমিল্লাহ
- Sub Title: রহমানুর রাহিম আল্লাহ
কেন ঘুম ভাঙে না
- Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
আইল নতুন রসেরি সারাৎসার রে
- Sub Title: ঠাকুর তিননাথ অবতার
শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
- Sub Title: কোন্ বা দেশে যাই
বসন্ত তার গান লিখে যায় ধূলির ‘পরে কী আদরে
- Sub Title: তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে
বাংলা
English 
Comments