ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি
খ- বলে খোয়া গেছে লোকের আদর্শ-নীতি
গ- বলে গুরু মারা শিষ্য ঘরে-ঘরেঘ- বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে
ও কী বলবো কী বলবো ভাই।ঙ- বলে ব্যাঙে গান গায় কোকিল নিরুদ্দেশ
চ- বলে ভাই চাপাবাজে ভইরা গেছে দেশ
ছ- বলে ভাই ছলনা আজ প্রেমের অপর নাম
জ- বলে ভাই জর্দার কৌটার বেড়ে গেছে দাম
ঝ- বলে ঝুঁটি বাঁধা ছেলেদের লম্বা চুল
ঞ- বলে মিঞা ভাইয়ে কানে পরে দুল
ও কী বলবো কী বলবো ভাই।ট- বলে ভাই টাকার লেনদেন টেবিলের তলে
ঠ- বলে ঠোকাঠুকি চলছে এদল ওদলে
ড- বলে ডিগ্রি অচল মামুজান ছাড়া
ঢ- বলে ঢাকা মুখোশে অনেকের চেহারা
ণ- বলে বীণা ফেলে গীটার করো রেওয়াজ
ত- বলে ভাই তদ্বির ছাড়া হয় না কোনো কাজ
ও কী বলবো কী বলবো ভাই।থ- বলে থমথমে ভাব সারাদেশে ভাই
দ- বলে দাঁত কামড়ে থাকো করার কিছু নাই
ধ- বলে ধাপ্পা দিয়ে কেউ করছে কামাই বেশ
ন- বলে নকলে নষ্ট শিক্ষার পরিবেশ
প- বলে পয়সা হলে মানুষ বন্ধু ভুলে যায়
ফ- বলে ফাঁকা মাঠে গোল সবাই দিতে চায়
ও কী বলবো কী বলবো ভাই।ব- বলে ভাই বাবা-মা আজ ভীষণ অসহায়
ভ- বলে ভেজালে পড়ে করছে সব হায় হায়
ম- বলে ভাই মশায় সারারাত্রি শোনায় গান
য- বলে যানজটে পড়ে যায়রে বুঝি জান
র- বলে ভাই র্যাপ-রকের সমাদর ভীষণ
ল- বলে লালনের দেশে লাফায়রে জ্যাকসন
ও কী বলবো কী বলবো ভাই।শ- বলে শিক্ষিত বেকার ঘুরছে পথে হায়
ষ- বলে ষড়যন্ত্রীরা আছে ডাইনে বায়
স- বলে সম্মান কি জ্ঞানী-গুণীজনে পান
হ- বলে হুজুগ আর গুজবে দিবেন না আর কান
ক্ষ- বলে ক্ষান্ত দাও কাউরে করো না বিরূপ
দেইখা-শুইনা বইসা থাকো সবার ভালো চুপ
আমি বলছি যা বলতে চাই।———–
নকুল কুমার বিশ্বাস
এলবাম- চাচায় চা চায়
৩০ /০৩/৯৯
মিরপুর, ঢাকা
ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি
- Sub Title: খ- বলে খোয়া গেছে লোকের আদর্শ-নীতি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 83
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
কালায় রাধাকে ভাবিয়া মনে
- Sub Title: ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে
মন-চোরা মনিয়ার পাখী রে
- Sub Title: পাখী কে নিল ধরিয়া
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার
- Sub Title: সয়াল সংসার তব জ্যোতের বাহার
ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই
- Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
- Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
বিনা কাষ্ঠের আগুন দিয়ে
- Sub Title: বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল
শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না
- Sub Title: একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে
এত গৌরব কর কি লইয়া রে
- Sub Title: বড়াই কর কী লইয়া
যাবে যদি মন সহজ ভাবের দেশে
- Sub Title: অধর মানুষ বিরাজ করে সহজ রসে চি
সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে
- Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
বাংলা
English