বউ মরে গেলে দুইদিন কান্না
তিনদিন বন্ধ রান্না
স্বামী চারদিন ভালো করে খান্ নাপাঁচ ছ\’দিন শোকের ঢেউ
সাতদিনের পরে
আনে আবার ঘরে
নতুন একখান বউ
স্বামীকে বিশ্বাস করো না কেউ।গলা ধরে বলে স্বামী
তুমি আমার-তোমার আমি
তুমি ছাড়া আমার কেহ নাইরে
স্বামী যায়রে যথা-তথা
কে জানে এই একই কথা
অন্য কাউরে বলে কিনা বাইরে
স্বামী কারো ঘরে গিয়া
করে কিনা পরকীয়া
জানে না জানে না বউ আদৌ ।স্বামীকে বিশ্বাস করো না কেউ।।
স্বামীর যদি হয়রে মরণ
কাটায়রে বৈধব্য জীবন
কতো নারী স্বামীর স্মৃতি নিয়া
চেয়ে দেখ চারদিকে
বিপত্মীক কোনো স্বামীকে
পাবে না তো বাটি চালান দিয়া
দেখ এক পা কবরে দিয়া
বুড়োটাও করে বিয়া
চোখে মুখে কামনার ঢেউ।স্বামীকে বিশ্বাস করো না কেউ।।
———–
নকুল কুমার বিশ্বাস
২৩/০৮/৯৯
মিরপুর, ঢাকা
বউ মরে গেলে দুইদিন কান্না (স্বামীকে বিশ্বাস করো না কেউ)
- Sub Title: তিনদিন বন্ধ রান্না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 62
বাউল গান এর নতুন প্রবন্ধ
আরে তোরে লইয়া করেন খেলা আমার ঠাকুর কানাইয়ে
- Sub Title: কেমনে খেলা করো গো রাধে ভাগিনাকে লইয়ে
লোকে বলে, লোকে বলে রে, হাসন রাজা তুমি কে?
- Sub Title: আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে
গুরু পরম ধন ভজ শ্রীচরণ
- Sub Title: গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন
বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে
- Sub Title: আমি শুইলে স্বপনে দেখি গো রাধে
তুজে নাজুকে আজলনে
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
সদা কেনে প্রেম প্রেম কর
- Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
- Sub Title: তুমি যদি ছাড়িয়া যাও যাইমু কি করে
অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার
- Sub Title: ভাব নাই মনে নিশিদিনে ভাবিতেছি অনিবার
মাগো আমি কিসে দোষী
- Sub Title: গরিবের দুঃখ বুঝি বলে মা গরিব কে তাই ভালোবাসি
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
বাংলা
English