প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত,
কর দুষ্ট কলঙ্কিত এ শোণিত পাত।।পাষাণ কঠিন প্রাণে রুদ্ধ বেদন
সুফল হইবে নাথ, করালে রোদন
প্রভু সরাও এ গুরু ভার নিবার প্রমাদ
করাও হৃদয় ভাঙি শুধু অশ্রুপাত।।এই অস্থি , মাংস, মজ্জা, এই চর্ম, মেদ,
এ হৃদয়, সবি প্রভু, পরিপূর্ণ ক্লেদ
প্রভু অনিয়মে আনিয়াছি দেহে অবসাদ
সঞ্চয় করেছি প্রাণে বিষম বিষাদ।।তুমি নাকি দয়াময় পাপীর শরণ
কোথা বসে দেখিতেছ ঘৃণিত মরণ?
প্রভু মৃদু প্রতিকারে ব্যাধি হবে না নিপাত
তীব্র ভেষজ মোরে দেহ বৈদ্যনাথ।।
প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত
- Sub Title: কর দুষ্ট কলঙ্কিত এ শোণিত পাত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 88
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
হায়রে দয়াল ভাণ্ডারী
- Sub Title: দোজাহানের মালিক আমার জগতের কাণ্ডারী
নইদের চান দয়াল গউর
- Sub Title: একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি চি
ওরে আর কি গো মনে মনে
- Sub Title: আর কত দিন কালার পিরিত রাখি গোপনে
ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ
- Sub Title: গর্জনে মরণ বিষাণ
একবার আয়া যুত্রে মৌজ মেঁ
- Sub Title: কেয়ছা কেয়ছা লুলুও মেরজাঁ আভি দেখলায়ে রূপ
আউজুবিল্লাহ বিসমিল্লাহ
- Sub Title: রহমানুর রাহিম আল্লাহ
চল হস্তী ধরা ও মন
- Sub Title: চল হস্তী ধরা
আমার প্রাণ হরে যায়
- Sub Title: মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়
আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চরণে
- Sub Title: বন্ধু রে তোমার আমার সরল পিরিতি
সেকি তোমার মত, আমার মত
- Sub Title: ডাকলা, কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে?
আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া
- Sub Title: ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন
বাংলা
English