(কথিত শূদ্রবর্ণের লোকেরা মন্দিরের প্রণামীর বাক্সে হাত দিয়ে টাকা ফেললেও প্রণামীর বাক্স বা মন্দির কোনোটাই অপবিত্র হয় না। এমন কি, সেই টাকায় ঠাকুর-দেবতার নৈবিদ্য কিনলেও পূজা অশুদ্ধ হয় না। কিন্তু কোনো নিম্নবর্ণের ভক্ত যদি পূজারীকে ছুঁয়ে দেয় তখন পূজারীকে আবার স্নান করে অথবা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হয়ে তবে পূজায় বসতে হয়। এমনি একটি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে এই গানটির উৎপত্তি।)
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
সাহা-কুণ্ডু-ব্রাহ্মণ-মুচি কোন্ বর্ণে জন্ম কাহার।\’বৃ\’-ধাতু হইতে সৃষ্টি বর্ণ কথাটিরে ভাই
\’বৃ\’ অর্থ বরণ করা শোনো তোমাদের জানাই
যে কর্ম যে বরণ করে
সেজনই সে বর্ণ ধরে
শুদ্রও ব্রাহ্মণ হতে পারে
শাস্ত্রে পাই তা দেখিবার।।\”চাতুরবর্ণং ময়াসৃষ্টং গুণকর্ম বিভাগশঃ\”
গীতার পাতায় লেখা আছে খুলে একবার পড়ে এসো
তোমরা গীতার পাতা নাহি পড়ে
পিতার পরিচয়টি ধরে
রকের দাবি শক্ত করে
কেউ ধারো না কারো ধার।।কর্মগুণে বর্ণ পাল্টায় শাস্ত্রের পাতায় দেখতে পাই
ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিলো তাই
শূদ্র নাকি ছিলো শুনি
কক্ষিবত্ আর ঔলষমুনি
হলো তারা হয়ে গুণী
ব্রাহ্মণ বর্ণে একাকার।।তবে শুদ্র গুণী হলেও কেনো বৈশ্যতে ঘৃণা করে
দিগ্বিজয়ী পণ্ডিত হলেও ব্রাহ্মণে নেয় না ঘরে
বর্ণ-জাতি এক করেছে
ওই বেদখানা কে লিখেছে
নকুল বলে আশা আছে
জাতিভেদ জানিবার।।
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
- Sub Title: বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 69
বাউল গান এর নতুন প্রবন্ধ
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো
- Sub Title: ওয়গো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো চি
নমস্তে তারিণী কৈলাসবিলাসিনী ত্রিনামী ত্রিপদগামী
- Sub Title: ত্ৰাহিমাং পতিত জনে ধু
কুলে লও আমারে ভবের মায়া ছাড়িয়া
- Sub Title: ভবের মায়া ছাড়িয়া
জাগো জাগো ঘুমায়ো না আর
- Sub Title: নব রবি জাগে
মনে মনে গোপনে কেনে
- Sub Title: মন ধন নিল মিলাই নয়নে নয়ন
বন্ধু তো আইল না গো সখি
- Sub Title: দিয়া গেল ফাঁকি
প্ৰাণ সাইগো আমি রইলাম
- Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
হাসন রাজা প্রেমের মানুষ, প্রেমের নাচন নাচন করে
- Sub Title: হরি বল মন হরি বল মন বিকিয়ে হরির প্রেমবাজারে
আঁখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখো স্বরূপ রে
- Sub Title: আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধুয়ার রূপ রে
আমার মরণকালে কৰ্ণে শুনাইও কৃষ্ণনাম
- Sub Title: কৰ্ণে শুনাইও কৃষ্ণ নাম ধু
সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো
- Sub Title: সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
- Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়
বাংলা
English