“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কোথা গেলে তাঁরে পাব বলে দে রে প্রাণের সই

পাব আশে জীবন গেল, আমি তাঁরে পেলাম কই,
কোথা গেলে তাঁরে পাব বলে দে রে প্রাণের সই।

মধুর বসন্তকালে, কুঞ্জবনে কদম তলে,
প্রেম ছলে মন ভোলায়ে মদন মোহন গেল কই ॥

আসবে বলে শ্যাম চরণা, চলে গেল আর এলো না,
সারা নিশি জেগে বসি পথের পানে চেয়ে রই ॥

নিশি হল সুপ্রভাত, কই এলো মোর প্রাণনাথ,
সহে না বিচ্ছেদের জ্বালা মনের দুঃখ কারে কই ॥

শুন বলি রে প্রাণের সখী, সে কেন রে দিল ফাঁকি,
পুরীর বাহির হলেম আমি যার প্রেমের বিবাগী হই ॥

শিখরে সাগরে চাই, বনে কি জঙ্গলে পাই,
বিয়োগা বাজায়ে ফিরি করেতে কীন্নর লই ॥

নিশ্চয় না পেলে তাঁরে, থাকব না আর এই সংসারে,
একটু দেখি মাইজভাণ্ডারে চলরে সখী তোরে কই ॥

করিমের নিবেদন, বলে দিও তাঁর চরণ,
মন্দাকিনীর পাক শ্মশানে যেন সমাহিত হই ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ও কোন বনে গো কোন বনে

  • Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়
দুর্বিন শাহ

যাইও না রে বন্ধু, যাইও না

  • Sub Title: ভিন্ন বাসিও না
মাইজভাণ্ডারী গান

তোমহারী নূরী কদম্

  • Sub Title: ধরেতে ধর পড়ায়ে তবছে মেরে দম্
রাধারমণ দত্ত

রাধানি আছইন কুশলে কও রে সুবল সারাসার

  • Sub Title: রাধা বিনে কে আছে আমার
মাইজভাণ্ডারী গান

আমার মরণ কালে স্মরণ কর

  • Sub Title: দর্শন দানে কৃপা কর প্রাণ দিবনা তুমি বিনে
মাইজভাণ্ডারী গান

হে অবোধ মন ত্রিলক্ষ ভুবন

  • Sub Title: দৃষ্টি বন্দি মাত্র সার
রাধারমণ দত্ত

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

  • Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
কবিয়াল রমেশ শীল

ভব সমুদ্রে ঘুরে আমার

  • Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
রাধারমণ দত্ত

মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে

  • Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
রাধারমণ দত্ত

কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার

  • Sub Title: এগো কেন গলে দিয়াছিলে প্ৰেম ফুলহার
মাইজভাণ্ডারী গান

তোমহো সরমাগিনী লাজ লজ্যাছে

  • Sub Title: পর্দানেসিঁ বনকর্ রহেনা জী
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন