“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দৃষ্টি বন্দি মাত্র সার

হে অবোধ মন, ত্রিলক্ষ ভুবন,
দৃষ্টি বন্দি মাত্র সার।
আপনে আপন, নহে আপ্ত জন,

আপন কে হবে আর।।

আপ্ত সপ্ত অঙ্গে, থাকি আপ্ত সঙ্গে,
করে শত্রুতা প্রকাশ।
নিজ আত্মা ধন, নহে আপ্ত জন,
আর কি কাহার আশ।।

বলয়ে মকবুলে, আপে না চিনিলে,
থাকিবে সকল ভিন।
ত্রিলক্ষ ভুবন, সব আপ্ত জন,
সাধিলে আপন চিন।।

হৈলে স্বাধীন, হবে না অধীন,
সর্বত্রে হবে আপন।
স্বর্গ নিকেতন, নরক দাহন,
নহে ভিন্ন কদাচন।।

নাশিয়ে আপনে, সাধিল যে জনে,
দু’কূলে হৈল অক্ষয়।
শত্রু দমি যাবে, সব মিত্র হবে,
সর্বত্রে পাইবে জয়।।

মকবুল অধীন, পেতে আপ্ত চিন,
সেব ভাণ্ডারী চরণ।
ত্রিলক্ষ ভুবনে, জ্ঞানের নয়নে,
সকলি আত্মীয় জন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

বাংলার পতাকা, আমার বাংলার পতাকা

  • Sub Title: সবুজের মধ্যে সূর্য শহিদের খুনে মাখা
কবিয়াল রমেশ শীল

বাজিছে রণ ভেরী

  • Sub Title: আর কেন ঘুমে অচেতন
মাইজভাণ্ডারী গান

যে দিকে দেখিবা দেখ

  • Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
মাইজভাণ্ডারী গান

কেমনে ভুলিব তারে অহে সখীগণ

  • Sub Title: যাহার স্মরণ মোর জীবের জীবন
মাইজভাণ্ডারী গান

খোদা কা খেলকত্ যু দেখতে

  • Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
রাধারমণ দত্ত

মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
মাইজভাণ্ডারী গান

মাওলা তুমি কোথা গেলে

  • Sub Title: অবোধ ছেলে একা প্রাণে এ ভব শ্মশানে ফেলে
রাধারমণ দত্ত

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন