“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল

নব বসন্ত যৌবন পন্থে কাল জুদাই লাগেনা ভাল।
কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল।

দেখিয়ে কুঞ্জে ফুলের হাসি বিয়োগী বল বল মন উদাসী।
গাহিছে গান ধরিছে তান বসে কদম্ব তমাল ডাল।

আমারি মনে যত বেদনা, বিরহ পথে যে যাতনা।
বুঝাব কারে ভব মাজারে বুঝিবে কেবা আমারি হাল।

যুকায়ছে লায়লা থাকি জিন্দা, তারা মোরে না করিত নিন্দা।
বিরহ বাণী প্রেম রাগিণী গাহিত সুর মিলায়ে তাল।

ছনম তোমারি বিরহানলে, মন পরাণ সতত জ্বলে।
মরি পরাণে তোমা বিহনে বল কি হালে কাটাব কাল।

করিম বেদিল বিনীত কণ্ঠে, তব যুগলে চরণে লুণ্ঠে।
ধরি চরণ রাখ জীবন দেখায়ে তব নূরী জমাল।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়

  • Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
রাধারমণ দত্ত

সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি

  • Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
মন যায় মোরো মন যায়

মন যায় মোরো মন যায়

  • Sub Title: মন যায় মোরো মন যায়
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
রাধারমণ দত্ত

বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়

  • Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
দুর্বিন শাহ

শ্যামকে এনে দেখা গো সখি

  • Sub Title: শ্যামকে এনে দেখা
মাইজভাণ্ডারী গান

ওহে পাপী মন হৃদ মন্দিরে

  • Sub Title: ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ
কবিয়াল রমেশ শীল

মাইজভান্ডারে প্রেম বাগানে ফুটল

  • Sub Title: সে ফুলেরি মধু পানে প্রাণ ভ্রমর আকুল
কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ

কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ

  • Sub Title: রতি পতি সেনাপতি, অনঙ্গ যাহার খ্যাতি, জ্বালাতনে করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন