“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার

গাউছ ধনের চরণ ধুলা, যে করেছে শিরধার ।
কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার।।

ত্রিজগতে নাহি ভয়, যথা তথা পাবে জয়।
যার হৃদে প্রবেশিছে, প্রেম শাহা মাইজভাণ্ডার ।।

যেদিন হাসর হবে, আমরা কি করিব তবে।
আর্শে বসি দেখি রবে, ত্রিজগতের করতার।।

হাল্কা বন্দী করি সবে, নাচিতে নাটুয়া হবে ।
চৌদিকে বেড়িয়া রবে, গাউছুল আজম মাইজভাণ্ডার ।।

নুরের কান্দিল তাতে, আমরা সব নিয়ে হাতে।
সম্মুখে গাহিব গান, গাউছুল আজম মাইজভাণ্ডার ।।

তাঁহার দামানে হাত, দিয়ে আমরা এক সাত।
নুরের বিজলি ছটে, পুলছেরাত হব পার।।

হেলায় হারাইওনা দিন-দাস হাদী দীন হীন
প্রাণপণ করি ধুলা লও, শাহ্ মাইজভাণ্ডার ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে

  • Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি
দুর্বিন শাহ

নিরলে বসিয়া কাঁদি

  • Sub Title: না পাইয়া সন্ধান রে
শাহ আব্দুল করিম

বিলাতের স্মৃতি

  • Sub Title: তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে
রাধারমণ দত্ত

ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

  • Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
যদি সব সাগরের জ্বল

যদি সব সাগরের জ্বল

  • Sub Title: যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
দুর্বিন শাহ

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
আজব দেশের ধন্য রাজা

আজব দেশের ধন্য রাজা

  • Sub Title: দেশ জোড়া তার নাম
শাহ আব্দুল করিম

শোনেন বন্ধুগণ

  • Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন