“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: পেঁচার মত হবি কত ধূল মাখিয়ে চুল দাঁড়ি

মন আর কত পোলার মত করবি ধূলে গড়াগড়ি।
পেঁচার মত হবি কত ধূল মাখিয়ে চুল দাঁড়ি।।

পোলা ছেলা ধূল পুতুলা, টাকা পয়সা মাটির ঢিলা।
আর যত জাগাজমি, কিবা তোমার জমিদারী।।

নিজ অঙ্গ মাটির ঘটি, মালধন সব মাটি।
আর যত ক্ষেত কৃষি, কিবা তোমার কোঠা বাড়ি।।

আরশের পাক পাখি ছিলি, ভবে আসি পেঁচা হলি।
নিজ মান হারাইলি, করি ধূলে গড়াগড়ি।।

পাখা ঝাড় ধূলা ছাড়, পরিষ্কার হও একবার।
আর্শের কাঙ্গুড়া পরে, চড় এবে মাটি ছাড়ি।।

যদি তন মাটির পরে, বুটি দি কিমিয়া গরে।
মাটির ঘটি স্বর্ণ করে, দু’কূলে তোর বাহাদুরী।।

মকবুল নাদানে বলে, কিমিয়া গর আদম ছলে।
মাইজভাণ্ডারে বসি খেলে, প্রাণ সখা মাইজভাণ্ডারী।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

হরির নাম লও রে মন

  • Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
মাইজভাণ্ডারী গান

আহম্মদ মোহাম্মদ নামে

  • Sub Title: মন প্রাণ মধুময়
মাইজভাণ্ডারী গান

সকলি ফুরাইয়ে গেল

  • Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা
মাইজভাণ্ডারী গান

বন্ধুগণ শীঘ্র চল যাই

  • Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই
হাসন রাজা

আমি হই আমার বন্ধুরে

  • Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে
রাধারমণ দত্ত

এই মহামায়া যুগল মালা

  • Sub Title: লীলা ব্ৰজপুরে
শাহ আব্দুল করিম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

  • Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম
দুর্বিন শাহ

জাগো ভাই দলে দলে

  • Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
রাধারমণ দত্ত

নিতাই উদয় নদীয়ায়

  • Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন