তমালডালে বসে কোকিলা
ডাকরে কুহু সুরে
ডাক শুনিয়া প্রাণ বিঁধে রে।।কুহু কুহু ডাক শুনিয়া
পোড়া প্রাণ উঠে জ্বলিয়া
কোকিলা রে
দুঃখ কারে যাই জানাইয়া
প্রাণবন্ধু নাই ঘরে।।কোকিলা তোরে করি মানা
কুহু স্বরে আর ডাকিও না
কোকিলা রে
দুঃখিনীরে কাঁদাইও না
বলি রে বিনয় করে।।আমি কাঁদি যার আশে
সে রইয়াছে কোন দেশে
কোকিলা রে
উড়ে তুমি যাও তল্লাশে
এ সংবাদ বলো তারে।।বন্ধুরে করাইয়া স্মরণ
তোর দুর্বিন শাহর কাছে মরণ
কোকিলা রে
মরণকালে দেয় যে চরণ
কুলনাশিনী দাসীরে।।
তমালডালে বসে কোকিলা
- Sub Title: ডাকরে কুহু সুরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 164
বাউল গান এর নতুন প্রবন্ধ
রুণজুন নুপুরে মাতে কি সাজ সাজে কুঁহিপাতে
- Sub Title: রুণজুন রুণজুন…
অকূল নদীর পারে রে
- Sub Title: বসে অন্ধকারে রে
কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও
- Sub Title: নয়ানের সাধ মিটিলে তবে তুমি যাইও ধু
কৈ কৈ সে রূপ রসময়
- Sub Title: মহানন্দ হয়
সজনী, আমি ভাবের মরা মইলাম না
- Sub Title: স’জ পিরিতি হইল না
তোমার নয়নের আড়াল হতে চাই আমি
- Sub Title: তোমারি ভবনে করি বাস
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
- Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না
- Sub Title: চৈতন্য হইয়া রে মন গুরু ভজ না
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
- Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
- Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
শোন রে বলি প্রাণ সখি
- Sub Title: শোন রে বলি প্রাণ সখি
বাংলা
English