আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে
সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।
আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে।সুখ শয়নে স্বপনে, বসে মম হৃদাসনে, দরশনে ভুলালে আমারে,
সেই অবধি আমার প্রাণে ঘরে যেতে বাহিরে টানে,
কি টোনা করিলা বন্ধু মোরে।রূপ তোমার অপরূপ, যেই রূপেতে সর্বরূপ স্বরূপে থাক রূপের ঘরে,
আমার সেই রূপে ভুলিল আঁখি আমারে বিরূপে রাখি ।
ফাঁকি দিয়ে ফির আড়ে আড়ে।তোমার অদর্শনে বারি, নয়ন বারি অনিবারি, এই বারি নিবারি কেমন করে,
আমি অগাধ জলে ঝম্প দিব, নয় অনলে প্রবেশিব,
যদি বন্ধু না দেখি তোমারে।এবে সে বুঝিনু আমি নিমায়া নিঠুর তুমি, দয়া নাই তোমারি শরীরে,
রমেশ কয় প্রাণ সখা, একটু খানি দিয়ে দেখা
যাহা ইচ্ছা তাহা কর মোরে।
আমার ভাবের ঘরে
- Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 130
বাউল গান এর নতুন প্রবন্ধ
মুরশিদও নিদানের বন্ধু রে
- Sub Title: এই দাসে রে কবুল করলানি
বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে
- Sub Title: সত্য করি বলরে বন্ধু আমার
মরণের আর নাইরে ভয়
- Sub Title: জন্ম-মরণ সৃজন-পালন ভাণ্ডারীর হুকুমে হয়
জাহের বাতেনে আমার মাওলানা
- Sub Title: মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা
আমার আমির ধন আশেকের পেয়ারা
- Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে
দোরজ কি দুনিয়া দিলমে লেও
- Sub Title: আবি নেহি কাল জানেবি হোগা
দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে
- Sub Title: সারাদিন কর হাতের কাম
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
শুনরে বন্ধুয়ার বাঁশি
- Sub Title: অবলা বধিতে বিধাতার সৃজনা চি
সাজিল সাজিল সাজিল রে
- Sub Title: সাজিল সাজিল সাজিল রে
বাংলা
English