তোর খোদা তোর সঙ্গে আছে চিনে লও তারে,
জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে।আগে শিখ পীরের যতন,
পীর অছিলায় পাবি চেতন,
দেখবিরে অমূল্য রতন, নিজের ভিতরে।নিরাকারে আকারে ধরি,
দেখা দিল মাইজভাণ্ডারী,
রূহানি প্রেম প্রচার করি, পাপী উদ্ধারে।কীট পতঙ্গ গাছে মাছে,
ভুবনে যা যত আছে,
এক ভাণ্ডারী খেলিতেছে, সকলের ঘরে।কুকুর বিড়াল বাচ্চা হলে,
চোখ ফুটে তার কয়দিন গেলে,
মানুষ বাচ্চার চোখ না খোলে, দুঃখ বুঝাই কারে।বিশ্ব রাজ্যে একজন রাজা,
যার গুণে এই জগত তাজা,
রমেশ কয় সে মারে মজা যে বুঝতে পারে।
তোর খোদা তোর সঙ্গে
- Sub Title: জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 120
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
- Sub Title: নিরুপম রূপমাধুরী পীত বসনে
হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ
- Sub Title: নীতি রদ বদল মাত্র গন্তব্য স্থান দুইটি কোথা
এসো এসো প্রাণ নাথ
- Sub Title: তোমার জন্য সাজাইছি, ফুল শয্যা স্বযতনে
তুই কেনে মজালি আমার মন
- Sub Title: তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন
হাসন রাজা রে মইলে বসতি হবে কই
- Sub Title: কোথা থাকিয়া আসিয়াছি কোথায় আসিয়া রই
আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে
- Sub Title: তার জন্য মোর মন উদাসি ঘরে রব আমি কার আসে
ওবা মুর্শিদ আল্লাজি, ওবা হাদি আল্লাজি
- Sub Title: আমারে ভাসাইলায় বা আল্লা ভব সিন্ধু নীরে
মায়ের দেওয়া মোটা কাপড়
- Sub Title: মাথায় তুলে নে রে ভাই
লাগল রে পিরিতের নিশা, হাসন রাজা হইল বেদিশা
- Sub Title: ছাড়িয়া দিব লক্ষণছিরি আর রামপাশা
বন্ধু নিদারুণ শ্যাম তোমারে
- Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
বাংলা
English