প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে প্রেমাগুনে।
(প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,(প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,
কভু তাহা ভাবি নাই জীবনে।
কুল মান সকলি গেল আপনজন বেগানা হল,
নিরাশ্রয়ে আছি নিশিদিনে।(প্রাণ বন্ধুয়ারে) খলিল মুছা জাকরিয়া প্রেমের পরীক্ষা দিয়া,
পাশ হইয়ে গেল এই কয় জনে।
আমাদের কি প্রেম শিক্ষা, কারে কর এই পরীক্ষা,
পাশ ফেল আমার তোমার ঐ চরণে।।(প্রাণ বন্ধুয়ারে) লেগে তোমার রূপের নিশা হারালেম দুনিয়ার দিশা,
বহু আশা জাগে মনে মনে।
যদি তোমারে পাই, ধন রত্ন নাহি চাই,
দয়ায় বঞ্চিত কর কি কারণে।।(প্রাণ বন্ধুয়ারে) যদি জোলেখা হতাম, ইউসুফ বলে দিন কাটাতাম,
একদিন পাইতাম আশা থাকতে মনে।
মজনু হলে লায়লা করি, কত করতাম দৌড়াদৌড়ি,
সেই ভাগ্য নাই পাইব কেমনে।(প্রাণ বন্ধুয়ারে) এই কি তোমার ভালবাসা, কুল ধর্ম কর্ম নাশা,
পাগল করে ফিরাও কত জনে।
রমেশ কয় দয়া এক বিন্দু, পেলে পার হয় ভব সিন্ধু,
এই আশায় ভয় করে রয় মস্তানে।।
প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে
- Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 126
বাউল গান এর নতুন প্রবন্ধ
মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- Sub Title: খোদে খোদা আদম জাদা
রাই কেন তুই হইলে এমন
- Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
তুজে নাজুকে আজলনে নাজুকতরী
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
গাউছ ধন জগতের ছোলতান
- Sub Title: হযরত পীরাণে পীরের পদে পদ বান
উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার
- Sub Title: মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
প্ৰাণে বাঁচি না গো সখী
- Sub Title: শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না ধু
একবার আয়া যুত্রে মৌজ মেঁ
- Sub Title: কেয়ছা কেয়ছা লুলুও মেরজাঁ আভি দেখলায়ে রূপ
হিংসা নিন্দা কর কি কারণ
- Sub Title: অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ
কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
- Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
অবলার মনেরি আনল গো সখী
- Sub Title: নিবাইলে নিবে নারে
বাংলা
English