প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না।
তোমারেও হাসন রাজায় দুই জানে না।প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥
তুমি আমি দুই নয় এক বিনে জানি না।এক বিনে দুই থাকা আমি মানি না।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥হাসন রাজা জাতে মিশতে হইয়াছে ফানা।
হাসন রাজায় এক বিনে দুই জানে না।প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥
হাসন রাজা মিশতে জাতে গাইতে আছে জানা।আল্লা বিনে কিছু নাহি হাসন রাজার জানা।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥তোমারেও হাসন রাজায় দুই জানে না।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥বন্ধের রূপ দেখো রে, নিরখিয়া,
দিলালপুরে বসিয়াছে প্রাণবন্ধু প্ৰিয়া ॥দিলালপুরে দিল্লির শহর তাতে বাদশার তক্ত।
এবে না দেখিল যেই, নিতান্ত কমবক্ত ॥প্রেমের বাতি জ্বালাইয়া দেখো বন্ধের মুখ।
চান্দমুখ দেখিলে যাবে আজীবনের দুখ ॥চান্দমুখ দেখিল যেই, গেল দুঃখ গম।
সাফল্য হইল তারি, এই যে জনম ॥হাসন রাজায় বন্ধের রূপ, স্বপনে দেখিয়া।
নাচে নাচে হাসন রাজা, আনন্দিত হইয়া ॥আলাপ করিল বন্ধে, সাক্ষাতে আমার।
আমার সঙ্গে কইল বন্ধে, ভালো ব্যবহার ॥আমি তোমার তুমি আমার, বন্ধে যে বলিয়া।
অন্তরে সামাইয়া বইসে আনন্দিত হইয়া ॥নাচে কোঁদে হাসন রাজা, বন্ধু কোলে লইয়া।
রাখিয়াছি জীগ রে বন্ধুরে, না দিব লামাইয়া ॥
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না
- Sub Title: তোমারেও হাসন রাজায় দুই জানে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 126
বাউল গান এর নতুন প্রবন্ধ
যদি যাবে সাধন পথে
- Sub Title: ও যদি সাধন পথে
যে ধর্ দেখোগে এয়ারো
- Sub Title: নক্সা উছকা হ্যায় এয়ারো আঁখোঁ কে পায়মানে মেঁ
বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে
- Sub Title: প্রেম করিয়ে ভুলিয়া যাওয়া কে শিখাইছে
কারে দুঃখ বলে যাই
- Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই
তরা দেখ সখীগন
- Sub Title: ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
শোনো গো রাই সোহাগিনী
- Sub Title: আর হইও না পাগলিনী
একবার উচ্চৈস্বরে হরি বোল
- Sub Title: এমন দিন আর হবে না
বাবাজানের নূরের কি রৌশন
- Sub Title: নিরুপমার নাই উপমা স্বর্গ মর্ত্ত ত্রিভূবন
শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া
- Sub Title: কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া
বাংলা
English