আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে।।
পঞ্চশরের বেদনামাধুরী দিয়েবাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে-
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা নে যেন যাচি।
কিছু নাই ভয়, জানি নিশ্চয়
তুমি আছ আমি আছি।।উড়াব ঊর্ধে প্রেমের নিশান দুর্গমপথমাঝে
দুর্গম বেগে দুঃসহতম কাজে।
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব-
চাই না শান্তি, সান্তনা নাহি চাব।
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব
তুমি আছ আমি আছি।।দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে-
মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।
ছুটি নি মোহন মরীচিকা-পিছে-পিছে,
ভুলাই নি মন সত্যেরে করি মিছে-
এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি।
এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী-
‘তুমি আছ আমি আছি’।।
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 152
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
না, যেয়ো না যেয়ো নাকো
- Sub Title: মিলনপিয়াসী মোরা- কথা রাখো কথা রাখো
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো
- Sub Title: ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
- Sub Title: পরানসখা বন্ধু হে আমার
আনন্দগান উঠুক তবে বাজি
- Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
- Sub Title: আকাশ পূরিল কলরবে
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর
- Sub Title: কবির হৃদয় এই দিব উপহার
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে
- Sub Title: বিসরি ত্রাস লোকলাজে সজনি আও আও লো
গহন কুসুম কুঞ্জ মাঝে
- Sub Title: মৃদুল মধুর বংশি বাজে
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
গগনে গগনে ধায় হাঁকি
- Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
- Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
আবার এসেছে আষাঢ়
- Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে
বাংলা
English