রজনী পোহাইল- চলেছে যাত্রীদল,
আকাশ পূরিল কলরবে।
সবাই যেতেছে মহোৎসবে।।কুসুম ফুটেছে বনে, গাহিছে পাখিগণে-
এমন প্রভাত কি আর হবে।
নিদ্রা আর নাই চোখে বিমল অরুণালোকে
জাগিয়া উঠেছে আজি সবে।।
চলো গো পিতার ঘরে, সারা বৎসরের তরে
প্রসাদ-অমৃত ভিক্ষা লবে।।
ওই হেরো তাঁর দ্বার জগতের পরিবার
হোথায় মিলেছে আজি সবে-
ভাই বন্ধু সবে মিলি করিতেছে কোলাকুলি,
মাতিয়াছে প্রেমের উৎসবে।।
যত চায় তত পায়- হৃদয় পূরিয়া যায়,
গৃহে ফিরে জয়-জয়-রবে।
সবার মিটেছে সাধ- লভিয়াছে আশীর্বাদ,
সম্বৎসর আনন্দে কাটিবে।।
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
- Sub Title: আকাশ পূরিল কলরবে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 163
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার
- Sub Title: নিতে মনে লাগে ভয়
আমার বনে বনে ধরল মুকুল
- Sub Title: বহে মনে মনে দক্ষিণহাওয়া
ওগো হৃদয়বনের শিকারী
- Sub Title: মিছে তারে জালে ধরা যে তোমারি ভিখারি
এল যে শীতের বেলা বরষ-পরে
- Sub Title: এবার ফসল কাটো লও গো ঘরে
যেখানে রূপের প্রভা নয়ন-লোভ
- Sub Title: সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা
এবার বুঝি ভোলার বেলা হল
- Sub Title: ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
- Sub Title: তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
- Sub Title: অনেক হাসি অনেক অশ্রুজলে
এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা
- Sub Title: মানবজীবন লয়ে এ কেবলই অবহেলা
হম সখি দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
দুখের কথা তোমায় বলিব না
- Sub Title: যা-কিছু দিয়েছ তাই পেয়ে নাথ সুখে আছি আছি হরষে
বাংলা
English