“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা
মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা
  • Sub Title: একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা

মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা।।
কেমন ক’রে নামবে বোঝা, তোমার আপদ নয় যে সোজা-

অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা।।

রাতের আঁধার ঘোচে বটে বাতির আলো যেই জ্বালো,
মূৰ্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো।
ঝড়-তুফানে ঢেউয়ের মারে তবু তরী বাঁচতে পারে,
সবার বড়ো মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা।।

পর তো আছে লাখে লাখে, কে তাড়াবে নিঃশেষে।
ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বে সে।
কারাগারের দ্বারী গেলে তখনি কি মুক্তি মেলে।
আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা।।

শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ ক’রে রোস্ কার ‘পরে।
দিতে জানিস তবেই পাবি, পাবি নে তো ধার ক’রে।
লোভে ক্ষোভে উঠিস মাতি, ফল পেতে চাস রাতারাতি-
আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে

তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে

  • Sub Title: প্রেমকুসুমের মধুসৌরভে নাথ তোমারে ভুলাব হে
কিছুই তো হল না
কিছুই তো হল না

কিছুই তো হল না

  • Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
দুখের কথা তোমায় বলিব না
দুখের কথা তোমায় বলিব না

দুখের কথা তোমায় বলিব না

  • Sub Title: যা-কিছু দিয়েছ তাই পেয়ে নাথ সুখে আছি আছি হরষে
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

  • Sub Title: নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে প্রাণের কাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন