যাত্রী আমি ওরে,
পারবে না কেউ আমায় রাখতে ধরে।।
দুঃখসুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে,বিষয়বোঝা টানে আমায় নীচে- ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।।
যাত্রী আমি ওরে,
চলতে পথে গান গাহি প্রাণ ভ’রে।
দেহদুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার,
ভালো মন্দ কাটিয়ে হব পার- চলতে রব লোকে লোকান্তরে।।
যাত্রী আমি ওরে,
যা-কিছু ভার যাবে সকল সরে।
আকাশ আমায় ডাকে দূরের পানে ভাষাবিহীন অজানিতের গানে,
সকাল-সাঁঝে আমার পরান টানে কাহার বাঁশি এমন গভীর স্বরে।।
যাত্রী আমি ওরে,
বাহির হলেম না জানি কোন্ ভোরে।
তখন কোথাও গায় নি কোনো পাখি, কী জানি রাত কতই ছিল বাকি,
নিমেষহারা শুধু একটি আঁখি জেগে ছিল অন্ধকারের প’রে।।
যাত্রী আমি ওরে,
কোন্ দিনান্তে পৌছব কোন্ ঘরে।
কোন্ তারকা দীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন্ কুসুমের ঘ্রাণে,
কে গো সেথায় স্নিগ্ধ দু’নয়ানে অনাদিকাল চাহে আমার তরে।।
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 170
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বঁধুয়া, হিয়া-পর আও রে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি হমার মুখ-‘পর চাও রে!
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
- Sub Title: এসো এসো এসো তোমার হাসিমুখে-
সখিরে পিরীত বুঝবে কে
- Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী
- Sub Title: সংসারের সুখ দুখ সকলই ভুলিব আমি
কী করিব বলে, সখা, তোমার লাগিয়া
- Sub Title: কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া
হা- আ- আ- আই
- Sub Title: নাই কাজ নাই
এবার চলিনু তবে
- Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো
- Sub Title: দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
- Sub Title: সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন
তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে
- Sub Title: কখন যে শুকায়ে যায় ফেলে দেয় রে অনাদরে
শুন নলিনী, খোলো গো আঁখি
- Sub Title: ঘুম এখনো ভাঙিল না কি!
বাংলা
English