“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে
তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে
  • Sub Title: কখন যে শুকায়ে যায় ফেলে দেয় রে অনাদরে

তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে।।
তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,

সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায়-
হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায়।।
তোরা কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে-
চোখের জল দেখিলে তারা আর তো রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে-
বুক ফেটে, কথা না ব’লে শুকায়ে পড়িবি শেষে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে

আজি শরততপনে প্রভাতস্বপনে

  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন