তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি-দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো।
সেচন কোরো- তার পথে পথে সেচন কোরো-
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি;
মলিন না হয় চরণ তারি-
তোমার সুন্দর ওই গো-
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি- আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো-
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো।।
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার-
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল- রঙে রঙে রাঙা হল- কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক-মগন-
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।।
পরান-প্রদীপ- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-
রেখো না, রেখো না গো দূরে-
ওই আলোতে জ্বেলো গো।।এই গানের সাথে ১৩২ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দের ভিন্নতা রয়েছে।।
তোমার আনন্দ ওই গো
- Sub Title: তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ওগো পুরবাসী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 180
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে
- Sub Title: খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস
- Sub Title: তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ
ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ
- Sub Title: এখন তবে কাজ করে বিদায় হবে দাস
ও কি এল, ও কি এল না, বোঝা গেল না
- Sub Title: ও কি মায়া কি স্বপনছায়া ও কি ছলনা
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
- Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর
- Sub Title: ঝড়ের মুখে ভাসল তরী-
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম
- Sub Title: জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম
তুমি আমায় করবে মস্ত লোক
- Sub Title: দেবে লিখে রাজার টিকে
নমো, নমো, নমো
- Sub Title: নমো নমো নমো
ওই কথা বলো, সখী, বলো আরবার
- Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
- Sub Title: কোন্খানে আজ পাই
কত বার ভেবেছিনু আপনা ভুলিয়া
- Sub Title: তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
বাংলা
English