“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
  • Sub Title: কোন্‌খানে আজ পাই

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্‌খানে আজ পাই
এমন মনের মত ঠাঁই

যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
আকাশ নিবিড় ক’রে
তোরা দাঁড়াস নে ভিড় ক’রে-
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন।
অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ-
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।।

এই গানের সাথে ৮৯৮ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দ ও ছন্দের ভিন্নতা রয়েছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আন্‌ গো তোরা কার কী আছে
আন্‌ গো তোরা কার কী আছে

আন্‌ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-
আমরা তারেই জানি তারেই
আমরা তারেই জানি তারেই

আমরা তারেই জানি তারেই

  • Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি
নহ মা, নহ কন্যা, নহ বধূ
নহ মা, নহ কন্যা, নহ বধূ

নহ মা, নহ কন্যা, নহ বধূ

  • Sub Title: গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

  • Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন