ওগো, তোমরা সবাই ভালো-
যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো-
আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো।।কেউ বা অতি জ্বলো জ্বলো, কেউ বা ম্লান’ ছলো-ছলো,
কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো।।
নূতন প্রেমে নূতন বধু আগাগোড়া কেবল মধু,
পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো।
বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে,
রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো।।
আমরা তৃষ্ণা, তোমরা সুধা- তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা-
তোমার কথা বলতে কবির কথা ফুরালো।
যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে-
কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো।।
ওগো, তোমরা সবাই ভালো
- Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 157
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না
- Sub Title: আজি সুখের দিনে জগত হাসিছে
আমি যে সব নিতে চাই, সব-নিতে ধাই রে
- Sub Title: আমি আপনাকে ভাই মেলব যে বাইরে
নাই ভয়, নাই ভয়, নাই রে
- Sub Title: থাক্ পড়ে থাক্ ভয় বাইরে
ও গান আর গাস্ নে, গাস নে, গাস্ নে
- Sub Title: যে দিন গিয়েছে সে আর ফিরিবে না-
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
- Sub Title: অনেক হাসি অনেক অশ্রুজলে
এতদিন পরে মোরে
- Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
চলিয়াছি গৃহ-পানে
- Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
ও জলের রানী
- Sub Title: ঘাটে বাঁধা একশো ডিঙি- জোয়ার আসে থেমে
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
- Sub Title: আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
- Sub Title: তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না
বাংলা
English