“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখ চেয়ে দেখ, তোরা জগতের উৎসব
দেখ চেয়ে দেখ, তোরা জগতের উৎসব
  • Sub Title: শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব

দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব।
শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।।
জগতের যত কবি গ্রহ তারা শশী রবি

অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব।
কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
না জানি করেছে পান কী মহা অমৃতধারা।।
না জানি কাহার কাছে ছুটে তারা চলিয়াছে-
আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব।
দেখ্ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।।
দেখ্ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।
আঁখি মোর কার দিকে চেয়ে আছে অনিমিখে-
কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আন্‌মনা আন্‌মনা
আন্‌মনা আন্‌মনা

আন্‌মনা আন্‌মনা

  • Sub Title: তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
দূরদেশী সেই রাখাল ছেলে
দূরদেশী সেই রাখাল ছেলে

দূরদেশী সেই রাখাল ছেলে

  • Sub Title: আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন