“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে
এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে
  • Sub Title: কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে

এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে
কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে।।
শুধায় তারে বকুল-হেনা, ‘কেউ আছে কি তোমার চেনা।’

সে বলে, ‘হায় আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে।’
এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়, ‘মোর ভাষা আর কেই বা জানে।’
আকাশ বলে, ‘কে জানে সে কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।’
‘হয়তো জানি’ ‘হয়তো জানি’
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমরা দুর আকাশের
আমরা দুর আকাশের

আমরা দুর আকাশের

  • Sub Title: বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো
হা- আ- আ- আই
হা- আ- আ- আই

হা- আ- আ- আই

  • Sub Title: নাই কাজ নাই
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

  • Sub Title: নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন