আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে।।
ওরে পলাশ, ওরে পলাশ,রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস-
আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে।।
দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নুপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস-
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে।।
আকাশ আমায় ভরল আলোয়
- Sub Title: সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 161
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সকলই ভুলেছে ভোলা মন
- Sub Title: ভোলে নি ভোলে নি শুধু
কী করিলি মোহের ছলনে
- Sub Title: গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি পথ হারাইলি গহনে
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
চিঁড়েতন হর্তন ইস্কাবন
- Sub Title: অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন
ভবকোলাহল ছাড়িয়ে
- Sub Title: বিরলে এসেছি হে
গা সখী, গাইলি যদি, আবার সে গান
- Sub Title: কতদিন শুনি নাই ও পুরানো তান
এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা
- Sub Title: যায় বেলা যায় রৌদ্র হল খরা
আকাশে আজ কোন্ চরণের
- Sub Title: বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া
হাতে লয়ে দীপ অগণন
- Sub Title: নীরবে করিছে প্রদক্ষিণ
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
শুন নলিনী, খোলো গো আঁখি
- Sub Title: ঘুম এখনো ভাঙিল না কি!
নব কুন্দধবলদলসুশীতলা
- Sub Title: অতি সুনির্মলা সুখসমুজ্জলা
বাংলা
English