“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরম তাকিও না
ওরম তাকিও না
  • Sub Title: আমার চোখের ভাষা যায় হারিয়ে

ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই
আমার চোখের ভাষা যায় হারিয়ে।
আমার হৃদয় কাঁপে, পরিস্থিতির চাপে

তখন থেকে বোকার মত দাঁড়িয়ে।
তুমি চায়ের কাপ হাতে, ব্যালকনিতে
আমায় নিয়ে ছেলেখেলা করো আবার
আমার পায়ে ঝিঁ ঝিঁ, আমি জ্ঞান হারিয়েছি
কখন যে বৃষ্টি নেমেছে জানি না।
তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
দিশেহারা জীবন, আনমনা এ মন
এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী।
আমার প্রাণে শুধু, মরুভূমি ধুধু
দেখোনা এসে একটিবার ও রঙ্গিনী।
তুমি চশমা পরো না, ঐ চোখ ঢেকে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে?  কি হবে? হে হে
আমি শুধুই উদাস, জলজ্যান্ত লাশ
তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন।
তুমি কেমন মেয়ে, দেখো না তাও চেয়ে
হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন।
তুমি পর্দা টেনো না, আধাঁর নেমে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে? ..

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বাঁশি বিনয় করি তোরে

  • Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
মাইজভাণ্ডারী গান

চল আশেকি আমির ভান্ডার

  • Sub Title: চল আশেকি আমির ভান্ডার দরবারে
দুর্বিন শাহ

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী

  • Sub Title: মাকে তুমি পাশরিয়া
রাধারমণ দত্ত

বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে

  • Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
রাধারমণ দত্ত

ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না

  • Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
রাধারমণ দত্ত

নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর

  • Sub Title: সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ধু
আজ এই মেঘে ঢাকা রাত

আজ এই মেঘে ঢাকা রাত

  • Sub Title: আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
রাধারমণ দত্ত

উপায় কি করি গো বল মনোচোরা

  • Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
মাইজভাণ্ডারী গান

আর কত দিন হৈয়ে তুই ভিন

  • Sub Title: ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন