মুর্শিদ আমারে কর পার
তুমি বৈ আর কারে ডাকি
কে আছে দরদি আর।।তোমার নাম ভরসা করি
অকূলে ধরেছি পাড়ি ও
আমি যদি ডুবে মরি
কলঙ্ক হবে তোমার।।একে আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি ও
তুমি বিনে নাই কাণ্ডারি
ডুবলে রবি অন্ধকার।।চেয়ে দেখি বেলা গেল
মুর্শিদ আমার উপায় বল ও
জাহাজ-নৌকা ডুবে মরল
না পাইয়া কূল-কিনার।।আবদুল করিম দীনহীনে
ডাকে তোমায় আকুল প্রাণে ও
তরাইয়া লও নিজগুণে
হয়ে তুমি কর্ণধার।।
মুর্শিদ আমারে কর পার
- Sub Title: তুমি বৈ আর কারে ডাকি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 197
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও বা রসিক কালাচান কি জন্যেতে রাধা বলি
- Sub Title: বাঁশিতে দেও শানধ
আমি সুরমা নদীর নাইয়া
- Sub Title: উজান বাকে ছাড়লাম তরি
হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়
- Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
রাধার জীবনান্তকালে ললিতে গো
- Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
- Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ
- Sub Title: অকূল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
কি দিয়ে পুঁজিব তোমার যুগল
- Sub Title: কি দিয়ে পুঁজিব তোমার যুগল চরণ
আয় দিলবরে মাহেলকা
- Sub Title: বাহরে হাবিবে কিবরিয়া মেরে তরফ কো দেখনা
আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ
- Sub Title: খাদেম প’তেরে চারছো ছামানে আলম হায়
বাংলা
English