কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই।।আড়ইশত বৎসর গেল ব্রিটিশের শাসনে ভাই
ব্রিটিশ গেল স্বরাজ এলো গরিবের কপালে ছাই।।পথ ভুলিয়া ধর্ম নিয়া মারামারি লেগে যাই
দুইয়েরই হইল ক্ষতি কার দুঃখ কারে জানাই।।মুসলিম লীগ হয়ে যখন পাকিস্তানি স্বাধীন পাই
শাসন-শোষণ করতে তখন আসিলেন মুসলমান ভাই।।খ্রিস্টান গেল মুসলিম এলো কাজে কোন প্রভেদ নাই
মুসলিম লীগের ভাঙা লেন্টন তখন যে আমরা নিভাই।।কাড়াকাড়ি মারামারি চলিল স্বার্থের লড়াই
সামরিক শাসনে তখন আরো দশ বৎসর কাটাই।।তারপরে ইয়াহিয়া এলো দাজ্জালের ছোটো ভাই
লাখো লাখো মানুষ মারে মা-বোনের আর ইজ্জত নাই।।মুজিবের নেতৃত্বে তখন চলিল পাল্টা লড়াই
মানুষের নয় শোষিতের নয় বাংলার স্বাধীনতা পাই।।জন্ম নিয়েছি যখন সবাই মিলে বাঁচতে চাই
করিম কয় দুঃখের বিষয় গরিবের গান আমি গাই।।
কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
- Sub Title: আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
- Sub Title: গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
- Sub Title: ও সমুদ্র মন্থনকালে বিষ উঠে উথাইলে
বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
- Sub Title: পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না
সখী করি কি উপায়
- Sub Title: বন্ধের প্রেমানলে সদা জ্বৈলে পুঁড়ি যাই
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
- Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
ওরে আমার পাগলা মাঝি
- Sub Title: পাগলা তর বৈঠা নে রে
নিশিতে স্বপন দেখলাম
- Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
কথায় বাঁশি মন উদাসী
- Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
সখি চল যাই অজধ্যাতে
- Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
বাংলা
English