গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়।।গণতন্ত্র সমাজতন্ত্রের শুনলাম কত গান
ধর্মের নামে অধর্ম তাই ঘটল অকল্যাণ
কত কিছু শুনি
আসলে দিনে দিনে বাড়ে পেরেশানি
জীবন নিয়ে টানাটানি প্রাণে বাঁচা দায়।।গরিব কৃষকের কথা কী আর বলি
মহাজনের ঋণ শোধিতে হয়ে যায় খালি
আছে নিদারুণ শোষণ
সুদ-ঘুষের কবলে পড়ে গরিবের মরণ
চলে যায় হাড়ভাঙা ধন মহাজনের গোলায়।।গ্রামের বিপন্ন মানুষ দিনমজুর যারা
অগাধ বর্ষার দিনে কী করবে তারা
যদি না খেয়ে মরে
শাসক হইবে দায়ী নিজের বিচারে
শান্তিতে এই দেশের মানুষ বেচে থাকতে চায়।।আবদুল করিম বলে আমার মন যাহা চায় গাই
আমি অতি মূঢ়মতি বিদ্যাবুদ্ধি নাই
আমি বাংলা মায়ের সন্তান
দেশকে ভালোবাসি বলে গাই স্বদেশী গান
শোষণহীন সমাজব্যবস্থা আমার মনে চায়।।
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
- Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 167
বাউল গান এর নতুন প্রবন্ধ
মায়ের দেওয়া মোটা কাপড়
- Sub Title: মাথায় তুলে নে রে ভাই
তোমার পাক নামের ভরসা করে
- Sub Title: পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
চল গো সব সহচরী জল আনিতে যাই
- Sub Title: শীতল গহিন যমুনায় ধু
আমি বারে বারে ভক্তি করি তার
- Sub Title: সে আমার প্রাণ বন্ধু হে হায়রে
নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
- Sub Title: মাকে তুমি পাশরিয়া
এই দেহ স্টিমার
- Sub Title: নুর নবি প্যাসেঞ্জার
আরে পুষ্প বলি রে তোমারে
- Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
- Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
হাসন রাজা প্রেমানলে জ্বলে
- Sub Title: প্রাণপ্রেয়সী মোরে তুলিয়া লও কোলে
কেমনে চিনিব তোমায়
- Sub Title: যে চিনেছে মাওলা তোরে দোজাহানে বাদশাই তার
প্ৰাণ সাইগো আমি রইলাম
- Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
বাংলা
English