“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে

বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে?
দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে।।

বন্ধু রে, তিলেকমাত্র না দেখিলে কলিজায় আগুন জ্বলে
দাউ দাউ করে মোর অন্তরে বন্ধু রে
পদছায়া আমায় দিয়া বন্ধু তুমি আমার হইয়া
পোড়া প্রাণে জল ছিটাইয়া দাও না রে শান্তি করে।।

বন্ধু রে, এই আশা তাপিত প্রাণে তাই বলি তোমার চরণে
নিজগুণে দয়া কর মোরে ও বন্ধু রে
তুমি যে অন্তর্যামী তোমার কাছে কী বলবো আমি
আকাশ পাতাল স্বর্গভূমি তোমার কি অগোচরে।।

বন্ধু রে, আছি শত অপরাধী তবু তোমার কাছেই কাঁদি
অপরাধী আছি নতশিরে ও বন্ধু রে
বাঁচাও তোমার দয়া হলে না হয় তো ডুবাও অকূলে
পাগল আবদুল করিম বলে যা লয় তোমার অন্তরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

প্রাণে আর সহেনা

  • Sub Title: হইয়াছি তাপের তাপিনী
হাসন রাজা

হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা

  • Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
দুর্বিন শাহ

বন্ধে কেন করে গো এমন

  • Sub Title: ভাব দেইখা বাঁচি না
রাধারমণ দত্ত

যে গুণে তুষিব শ্যামের মন

  • Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
মাইজভাণ্ডারী গান

গুরু পরম ধন গুরু বিনে

  • Sub Title: গুরু পরাণের সারা, গুরু দু’নয়ন তারা
মাইজভাণ্ডারী গান

কে দিল জ্বালাইয়া বলো

  • Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন
রাধারমণ দত্ত

শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি

  • Sub Title: হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি
রাধারমণ দত্ত

শ্ৰীদাম তুই জানিয়া আয় রে ভাই

  • Sub Title: কি সুখেতে আছে আমার কমলিনী রাই ধু
রাধারমণ দত্ত

পতিতপাবনে চৈতন্য নিতাই

  • Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
কবিয়াল রমেশ শীল

দিন কাটালাম তোমারে ভাবিয়া

  • Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন