এ জগতে ডাকে তোমায়
কত ভাবে কত জনে
কেহ ডাকে তন্ত্রেমন্ত্রে
কেহ ডাকে আকুল প্রাণে।।তুমি বলেছ নাকি
যে ডাকে তার কাছে থাকি
তাই তো এত ডাকাডাকি
নইলে ডাকবে কী কারণে।।বসিয়া ধর্মশালাতে
ডাকে যার যে বিধানমতে
সাড়া দাও কার ডাকেতে
সেই খবর কেউ না জানে।।এই যে দুনিয়াদারি
কেউ ভেবেছে স্বর্গপুরী
হয়ে তোমার প্রেমভিখারি
ঘর ছেড়ে কেউ গেল বনে।।হয়ে তোমার প্রেমরোগী
যে হয়েছে সর্বত্যাগী
আছ তুমি তাহার লাগি
আবদুল করিম পাই কেমনে।।
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 186
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি চাইরে কেবল বন্ধের দর্শন
- Sub Title: কিসের মরণ কিসের বাঁচন
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
শাহ আমিরুজ্জমাঁ
- Sub Title: হযরতে আদর করে নাম রাখিলো কালাসোনা
আজ রাধার শুভদিন মিলিল কানাই
- Sub Title: সজনী গো
মন প্রাণ আচম্বিতে লুটিয়া
- Sub Title: মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
মনবাউল ও বাউল তোর মতি, তোর মতি
- Sub Title: লাঙ্গের সঙ্গে মন মজাইয়া হারাইলায় নিজ পতি
ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায়
- Sub Title: গুরু ধরি তত্ত্ব করি, জেনে আয়রে জেনে আয়
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
জগতে শান্তি সুখ নাই
- Sub Title: জগতে শান্তি সুখ নাই
বাংলা
English