সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া-
রসিক বন্ধু কালিয়ায়।। ধু।।
নেওগো প্রেমের মালাখানি প্ৰেমফুল গাথছি তায়-আমার কথা কইয়া মালা রাখিয়া দিও বন্ধের পায়৷
বন্ধে যদি না চিনে গো কইও কইও আমার দায়
তোমার প্রেমের প্ৰেমিক একজন প্ৰেম জ্বরে মারা যায়৷
বিনয় করি কইও বন্ধে ওগো প্ৰভু শ্যামরায়
রাধা নামে তোমার প্রেমিক সদায় কান্দে উভরায়
মরার আগে একবার তোমায় দুই নয়নে দেখ্তে চায়৷
কইও কইও বন্ধের কাছে যদি বন্ধের মন চায়
জীবনে না পাইলে দেখা মইলে রাধারমণ চায়।।
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
- Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 168
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম করি ডুবিলাম গো সই মনে বিষম জ্বালা
- Sub Title: দেখা দেয় না প্রাণনাথ শ্যামচাঁদ কালা
এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া
- Sub Title: অকূলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
- Sub Title: কোন দেশেতে যাই
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
ইয়া গাউছে মাইজভাণ্ডারী
- Sub Title: তিষ্ণেগিয়ে দিলকো মেরে আজ ভুজা দো
গৌরচান দয়া কর দেখি
- Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
কে বলে বাবা মরেছে
- Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
ও শ্যামগৃহে কি আর যাবে না
- Sub Title: প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না
তাপীমন প্রিয়ার কাছে
- Sub Title: প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা
খাজা তোমার প্রেমবাজারে
- Sub Title: আমি কাঙাল যেতে চাই
কংসের পিরিতে দিন গেলো সজনী লো
- Sub Title: কংসের পিরিতে দিন গেলো ধু
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
বাংলা
English