শুনগো সখী রাধার মন্দিরে বাজে বেণু
আইজ বুঝি শ্ৰীরাধিকায় পাইয়াছে কানু।। ধু।।
রাধারে লইয়া হরি আছে কত রঙ্গ করিরঙ্গে রক্তিগলা শ্যামনু
কুঞ্জের ফুলের বাসে ঝাঁকে ঝাঁকে ভ্ৰমর আসে
সুগন্ধ মোহিত ফুলের রেণু৷
কুঞ্জশোভা মনোহর দেখা কত রং ধরে
চক্ষে ভাসে যেমন রামধনু
চল সখী শীঘ্ৰগতি দেখি রাধা কেমন সতী
রতি করে কুঞ্জে লই কানু৷
কানু কয় এস পিয়ারী দুইজনে ছল করি
দুই অঙ্গে হই এক তনু
রাধারমণ বলে কলঙ্ক ভঞ্জন করে
রাই অঙ্গে মিশি গেল কানু।।
শুনগো সখী রাধার মন্দিরে বাজে বেণু
- Sub Title: আইজ বুঝি শ্ৰীরাধিকায় পাইয়াছে কানু ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 172
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার মন করে আকুল
- Sub Title: আমার প্রাণ করে আকুল
আমি ইতিহাস লিখতে পারবো না
- Sub Title: আমি তোমাকে ভূলতে পারবো না
প্রেম নদীর দুই ধারা
- Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
- Sub Title: হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে
প্ৰেম সিন্ধা উথলিল অদ্বৈত হুঙ্কারে
- Sub Title: গৌরাঙ্গ দেশে আসিল ধু
শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো
- Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
আমার দুই নয়নে ঝরে গো বারি
- Sub Title: যার জন্য কান্দিয়া মরি
দেহ প্রাণ যোগে হয়ে
- Sub Title: তেকারণে যুক্ত তাতে এ দোহ চরিত
কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই
- Sub Title: এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই
মরুভূমি মনে মোর তুমি
- Sub Title: কায়ার ফানুসে যেন, দীপ্তি প্রায় হও প্রাণ
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
এগো সুন্দরী গো তোর লাগি হাসন রাজা দেওয়ানা
- Sub Title: তুমি বিনে হাসন রাজা কেউ রে মানে না
বাংলা
English