“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
আপ্ত জ্ঞাতি সব হইয়াছে বৈরি গো রাইকিশোরী।।

বাড়াইলে ভালোবাসা আমায় দিয়াছিলে আশা
প্রেমসাগরে ভাসাইলাম তরি
জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে শেল মারিয়া
কোন পরানে রইয়াছে পাশরি গো রাইকিশোরী।।

তোমার মন জানিয়া সরল মনপ্রাণ দিয়াছি সকল
কোন পরানে করিলে চাতুরি
নারীজাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়
সর্বস্ব ধন করে নিলে চুরি গো রাইকিশোরী।।

মনপ্রাণ তোমারে দিয়া প্রাণশূন্য দেহ লইয়া
কতদিন থাকিব ধৈর্য ধরি
এই প্রতিফল তোমার প্রেমে কাছে বসে ডাকে যমে
এই দুর্বিন শাহ যাবে শ্মশানপুরী গো রাইকিশোরী।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নাম ছাড়া এক ডাক রইয়াছে

  • Sub Title: জানোনি মন তার খবর
রাধারমণ দত্ত

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
শাহ আব্দুল করিম

বলো স্বাধীন বাংলা মোদের

  • Sub Title: মাতৃভূমির জয়
রাধারমণ দত্ত

আগে না জানিয়া এমন প্ৰেম আর কইরা না

  • Sub Title: প্ৰেম কইলে সুজনার সনে মনের আগুন নিবে না
কবিয়াল রমেশ শীল

আরে উজান গাঙ্গের নাইয়া

  • Sub Title: (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া
রাধারমণ দত্ত

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু

  • Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
কবিয়াল রমেশ শীল

বহু বাধা আছে যেই পথে

  • Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে
শাহ আব্দুল করিম

কেবা শত্রু কেবা মিত্র

  • Sub Title: বুঝে উঠা দায়
রাধারমণ দত্ত

নিশিতে স্বপন দেখলাম

  • Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
মাইজভাণ্ডারী গান

কে জানে সে নাই কি আছে

  • Sub Title: ডাকিলে সে দেয় না সাড়া সবে বলে থাকে কাছে
মাইজভাণ্ডারী গান

আমি রসিক রূপসী

  • Sub Title: নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন