সুখের নিশি যায় আমার
কাঁদিয়া গো, কার লাগিয়া।।আর কি শ্যাম আসিবে ঘরে
রাই গেলে মরিয়া গো
কার জন্যে মালা গাঁথিলাম
ফুল তুলে শয্যা সাজাইলাম গো।।কত জ্বালা সইয়া রইলাম
কালনিশি জাগিয়া গো।।
আমারে ফেলিয়া দূরে
বন্ধু রইল কার বাসরে গো।।সে যার আশা পূর্ণ করে
থাকুক সুখী হইয়া গো
মা হারা সন্তানের মতন
সার হইল আমারই কান্দন গো।।যুবা নারী কান্দে যেমন
স্বামীহারা হইয়া গো
সখি তোমরা জানো যদি
যাও হইয়া আমার দরদী গো।।দুর্বিন শারই প্রেম-ঔষধি
শীঘ্র আনো যাইয়া গো।।
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 178
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
- Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
কে তুমি জানিতে যদি
- Sub Title: তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত
আমার শ্যাম জানি কই রইলো গো
- Sub Title: আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন্ সন্ধানে
গৌররূপে আমায় পাগল করিল রে
- Sub Title: যন্ত্রণা আর সহে না প্ৰাণে
কালা রে তোর রং কালা
- Sub Title: প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে ধু
আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে (বাউড়ি বাতাসে)
- Sub Title: আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে
কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
- Sub Title: দিলো এসে দেখা একটা পাখি
আমি যার ভাবে দিওয়ানা
- Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
সখী শুন গো ললিতে
- Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
হবে নি রে আর মানব জনম দেখা না ভাবিয়া
- Sub Title: চৌরাশি লক্ষ জুনী ভ্ৰমণ করিয়া
খাজা তোমার প্রেমবাজারে
- Sub Title: আমি কাঙাল যেতে চাই
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
- Sub Title: বাঁশিরে ডাকে কমলিনী রাই ধু
বাংলা
English