সখি রে-
কালার বাঁশির সুরে
কেমন কেমন করে
মধুর মধুর ওই বাঁশির সুর
রহিতে দেয় না ঘরে।।সখি রে-
কদম্ব তলে ওই নিরলে
যমুনারই তীরে
বাজায় বাঁশি চিকনকালা
সহিতে নারী অবলা
কেমনে রই ব্ৰজপুরে।।সখি রে-
বাজায় বাঁশি সকাল-বিকাল
কিবা দিন-দুপুরে
মনপ্রাণ করিল সারা
বাজায় শুধু রা-রা-রা-রা
প্রাণে কি ধৈর্য ধরে।।সখি রে-
বাঁশির ধ্বনি কুলনাশিনী
সাজাইল আমারে
এ জীবনের নাই গো আশা
বলে পাগল দুর্বিন শাহ
হঠাৎ কবে যাই মরে।।
সখি রে-
- Sub Title: কালার বাঁশির সুরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 163
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রিয়াধন রসিক রঙ্গিলা
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
সজনী পিরিত কি ধন চিনিলায় না
- Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
মাধাই নিতাই কথা রইলরে
- Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না
- Sub Title: তুমি নারী হইয়ে নারীর কোন বেদন জানি না
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
বাঁকা রূপে নয়নে হেরিয়াছে
- Sub Title: শুধু দেহ থইয়া
আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
- Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
- Sub Title: আইস গৌর এই আসরে ধু
প্ৰাণসখী গো-পরার লাগি কান্দে আমার মন
- Sub Title: পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
না জাগিলে সব ভারত-ললনা
- Sub Title: এ ভারত আর জাগে না জাগে না
কোথায় তুমি আছ লুকিয়া
- Sub Title: তুমি ত্রিজগত স্মরণীয় সবারি বরণীয়
ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
- Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
বাংলা
English