সহে না মোর প্রাণে গো
কালো বিষের প্রেম যাতনা
মনপ্রাণ কাড়িয়া নিলো, কই লুকাল
প্রাণ থাকতে ধরা দিলো না।।আমি তারে জেনে গো আপন
সঁপে ছিলেম জীবনযৌবন
প্রাণ দিয়া তার মন পাইলাম না
দুঃখ দিয়া গেল ছাড়িয়া
কী দোষ পাইয়া কুঞ্জে
আর আসিতে চায় না।।কোন রমণী পাইয়া গো তারে
রাখিয়াছে হৃদ-মাঝারে
ফিরে কুঞ্জে আসতে দিলো না
কী করিব কোথায় যাব
প্রাণ ত্যাজিব
মনেতে হলো বাসনা।।কলসি বাঁধিয়া গো গলে
ঝাপ দিব যমুনার জলে
প্রাণ ত্যাজিলে যাবে বেদনা
দুর্বিন শায় কয় জানলাম নিশ্চয়
মনে বোধ হয়
প্রাণ থাকিতে দুঃখ যাবে না।।
সহে না মোর প্রাণে গো
- Sub Title: কালো বিষের প্রেম যাতনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 215
বাউল গান এর নতুন প্রবন্ধ
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
আমি তুর কাঙ্গালিনী এগো মনমোহিনী
- Sub Title: তুমি বিনে যত দেখি সকলই ফানী
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
- Sub Title: শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো
বল সখী কোথায় যাই
- Sub Title: কোথায় গেলে তারি দেখা পাই
প্রেমিক বল কারে তোমরা
- Sub Title: চোখের কোণে হাসি রেখা প্রেমিক বলে তারে
প্রেমে জল হয়ে যাও গ’লে
- Sub Title: (কঠিন ) মেশে না সে
রুণজুন নুপুরে মাতে কি সাজ সাজে কুঁহিপাতে
- Sub Title: রুণজুন রুণজুন…
কানাই তুমি খেইড় খেলাও কেনে?
- Sub Title: রঙ্গের রঙ্গিয়া কানাই
এয়ারো ইয়ে কেয়া গজব হায়
- Sub Title: তোরফা বাতাকে মুঝকো হারদম রোলাকে মারা
তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
মনবাউল ও বাউল তোর মতি, তোর মতি
- Sub Title: লাঙ্গের সঙ্গে মন মজাইয়া হারাইলায় নিজ পতি
চল প্রিয়া প্রেম বাগানে
- Sub Title: প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব
বাংলা
English