“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আগে তো না জানি

শ্যাম পিরিতে এত জ্বালা গো
আগে তো না জানি
প্রেম বিষ দংশিল যারে
বাঁচে না গো তাহার প্রাণী।।

সখি গো-
প্রেমরোগে ধরে যারে
আয়ু থাকতে প্রাণে মারে
গোকুলে সে হয় গো কলঙ্কিনী
তোমরা কেউ ঠেকিও না প্রেমের ফান্দে
প্রেমের মর্ম না চিনি।।

সখি গো-
প্রেমের আছে দুইটি শাখা
সরল প্রেমে অন্তরে রাখা
গরল প্রেমে হরে গো পরানি
গরল প্রেমে আছে বিষ
খাইও না জানি-শুনি।।

সখি গো-
যে হইয়াছে প্রেমের মরা
তার কি আর বাঁচা মরা
ভাবে কি আর হইবে কলঙ্কিনী
এ দুর্বিন শাহ চিরদোষী
পাই যদি চরণ দু-খানি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

মুরশিদও নিদানের বন্ধু রে

  • Sub Title: এই দাসে রে কবুল করলানি
রাধারমণ দত্ত

তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ

  • Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
রাধারমণ দত্ত

যারে দেখলে পাগল হয় মন

  • Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু
রাধারমণ দত্ত

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
রাধারমণ দত্ত

আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া

  • Sub Title: অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া
দুর্বিন শাহ

অচিন এক জংলি পাখি

  • Sub Title: এ দেহ পিঞ্জরে থাকি
রাধারমণ দত্ত

কি বলমু কালিয়া রূপের কথা, গো সজনী

  • Sub Title: কি বলামু কালিয়া রূপের কথা
কতদিন কেটে গেলো তোমায় না দেখে (এই যে আমি)

কতদিন কেটে গেলো তোমায় না দেখে (এই যে আমি)

  • Sub Title: কতরাত পার হলো তোমায় পাশে না পেয়ে
কবিয়াল রমেশ শীল

প্রেম শিখায়ে বধিলা পরানি

  • Sub Title: তোমার প্রেম হৃদয়ে ধরি, নগরে বাজারে ফিরি
রাধারমণ দত্ত

গুরু ও দয়ালগুরু আমি ঘোর অন্ধকার দেখি

  • Sub Title: গুরুর বাড়ি ফুল বাগিচা শিষ্যের বাড়ি কলি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন