সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
নুরে আলা গুলে লালা, সারে আলমের নবি।।আহাদ হতে আহাম্মদ দ্বিখণ্ড আদিকালে
আখেরাতে জীব তরাতে অবতীর্ণ ভুতলে
নুরিচাঁদ আমিনার কোলে বেহেস্তের ছায়াছবি।।মরু সাহারার বাগে ফুটিল জান্নাতি ফুল
মধুর আশে ডালে বসে ডাকে ভ্রমরা বুলবুল
শেষ নবি হাবিবে রাসুল দোজাহানে যার খুবি।।তৌহিদের বাণী লইয়া অবতীর্ণ ধরাতে
শাহাদত কলেমা শুনি বলে কচি মুখেতে
টের পাইল দুধ খাওয়াইতে ধাত্রী হালেমা বিবি।।স্বর্গ হতে মর্তপুরে এলো জান্নাতি সংবাদ
ধর্মদ্রোহী মুর্শিকেরা গুনিল মহাপ্রমাদ
বাজিল ইসলামের নিনাদ বলে দুর্বিন শাহ কবি।।
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 176
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
আব-বাতাও পেয়ারে
- Sub Title: ফির ছেতাওগে তু কিছকো দেখে হিজরত দম বদম
কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায়
- Sub Title: ও ললিতে যা গো তারা জাইনে আয়
অখণ্ড মণ্ডলে আমি সর্ব স্থলে
- Sub Title: মজিয়ে নাম রূপে অজ্ঞানের অন্ধকূপে, হাবু ডুবু খেতেছে ভ্রম দর্শনে
তোরা বল গো সখীগণ, চিন্তা কিসে হয় বারণ
- Sub Title: চিন্তা রোগের ঔষধ যাইয়ে করা অন্বেষণ
এগো সই কি দেখিলাম চাইয়া
- Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
- Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ
- Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
শ্যামরূপের নাই তুলনা
- Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
গাউসুল আজমের ভাণ্ডার
- Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার
বাংলা
English